মিয়ানমার মুদ্রার দরপতন ৬০ শতাংশ, ঠেকাতে পারছে না জান্তা

বিদেশ ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:০০আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:০০

সেপ্টেম্বর মাসের শুরু হতে এখন পর্যন্ত মিয়ানমারের মুদ্রা কিয়াতের দরপতন হয়েছে ৬০ শতাংশ। মুদ্রার দরপতন ঠেকাতে ব্যর্থ হচ্ছে ফেব্রুয়ারিতে ক্ষমতা দখলকরা জান্তা সরকার। তাদের অধীনে মুদ্রার সবচেয়ে বড় দরপতন এটি। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, বুধবার দেশটির অনেক স্বর্ণের দোকান ও মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান বন্ধ ছিল। কিয়াতের দরপতন দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডিংয়ে রয়েছে। অনেকেই সতর্কতার পাশাপাশি এটি কৌতুক করছেন।

মঙ্গলবার দেশটিতে ১ ডলারের দাম ছিল ২ হাজার ৭০০ কিয়াত। ১ সেপ্টেম্বর এটি ছিল ১ হাজার ৬৯৫ কিয়াত। ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের সময় এই মূল্য ছিল ১ হাজার ৩৯৫ কিয়াত।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মিয়ানমার বিশেষজ্ঞ রিচার্ড হর্সে বলেন, এতে জেনারেলরা কিয়াতের দরপতনে উদ্বিগ্ন হবে। কারণ এটি অর্থনীতির একটি মাপকাঠি। যার প্রভাব তাদের ওপর পড়বে।

ডলার সংকট কিছু মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের জন্য এতই বিপর্যয় ঢেকে এনেছে তারা ব্যবসাই গুটিয়ে ফেলেছে।

সোমবার বিশ্বব্যাংক তাদের পূর্বাভাসে জানিয়েছে, এই বছর মিয়ানমারের অর্থনীতির ১৮ শতাংশ স্ফীতি হতে পারে। দেশটিতে বাড়বে বেকারত্ব এবং দরিদ্রদের সংখ্যা।

মিয়ানমার ব্যাংকের এক নির্বাহী নাম প্রকাশ না করার শর্তে বলেন, এটি সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক পরিস্থিতি। তাই মুদ্রার দরপতনও স্বাভাবিক।

এই বিষয়ে মিয়ানমারের কেন্দ্রীয় ব্যাংকের মন্তব্য জানা যায়নি। তবে বিশ্বব্যাংকের তথ্য অনুসারে, ২০২০ সালের শেষের দিকে দেশটির রিজার্ভের পরিমাণ ছিল ৭.৬৮ বিলিয়ন ডলার। দরপতন ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক ৬৫ মিলিয়ন ডলার ব্যয় করে। ১৩-২৭ সেপ্টেম্বর পর্যন্ত তারা ১ হাজার ৭৫০ থেকে ১ হাজার ৭৫৫ কিয়াত দরে ডলার কিনেছে।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগের প্রভাব ছিল খুব সামান্য। মুদ্রার বাজার নিয়ে মানুষের মনে আস্থা নেই।

 

 

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম