ফের হটলাইন স্থাপনের প্রস্তাব কিম জং উনের

বিদেশ ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৫আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৫

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন তিনি দক্ষিণ কোরিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ যোগাযোগ হটলাইন স্থাপনে আগ্রহী। দক্ষিণ কোরিয়ার সঙ্গে মীমাংসার প্রস্তাব দিলেও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তার অভিযোগ শত্রুতার নীতি বাদ না দিয়ে ওয়াশিংটন উত্তর কোরিয়াকে আলোচনার প্রস্তাব দিয়ে যাচ্ছে।

দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের যৌথ সামড়িক মহড়ার প্রতিবাদে এই বছরের আগস্টে হটলাইন বন্ধ করে দেয় পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার বার্ষিক পার্লামেন্ট অধিবেশনের সময় ওই লাইন পুনরায় স্থাপনের প্রস্তাব দিলেন কিম।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ বলেছে, ‘যুক্তরাষ্ট্র কূটনৈতিক যোগাযোগের কথা আওড়াচ্ছে... কিন্তু এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে প্রতারণা এবং শত্রুতামূলক কর্মকাণ্ড গোপনের কৌশল ছাড়া আর কিছুই নয়।’

কেসিএনএ জানিয়েছে, অক্টোবরের শুরু থেকেই হটলাইন পুনরায় চালু করতে আগ্রহী কিম জং উন। তবে দুই কোরিয়ার মধ্যে যোগাযোগ আসলেই চালু হবে কিনা তা নির্ভর করবে দক্ষিণ কোরিয়ার মনোভাবের ওপর।

এর আগে কিম জং উনের বোন গত সপ্তাহে বলেছেন উত্তর কোরিয়া দক্ষিণের সঙ্গে আলোচনায় আগ্রহী যদি তারা শত্রুতামূলক নীতির অবসান ঘটায়।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম