তালেবানকে কোনও অর্থ পরিশোধ করা হয়নি: যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০১ অক্টোবর ২০২১, ০৬:০৬আপডেট : ০১ অক্টোবর ২০২১, ০৬:০৬

তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর আফগানিস্তান থেকে দ্রুত নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র। এ প্রক্রিয়া নির্বিঘ্ন করতে তথা মার্কিন নাগরিক ও তাদের সহযোগীদের নিরাপদে দেশে ফেরাতে তালেবানের সঙ্গেও সমঝোতায় আসে যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত এ প্রক্রিয়া নিরাপদেই সম্পন্ন হয়েছে। তবে এজন্য তালেবানকে কোনও অর্থ পরিশোধ করা হয়নি বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

বুধবার সিনেটের শুনানিতে অংশ নিয়ে এ বিষয়ে কথা বলেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। উভয়েই সিনেটকে বলেছেন, তারা গত মাসের উদ্ধার অভিযানের সময় যুক্তরাষ্ট্র কর্তৃক তালেবানকে কোনও অর্থ পরিশোধের বিষয়ে অবগত নন।

এদিকে আফগানিস্তানের আকাশসীমায় ড্রোন পাঠানো বন্ধ করা না হলে পরিণতির বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে তালেবান। বুধবার টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে এ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে দলটি। বিবৃতিতে বলা হয়েছে, ‘আফগানিস্তানে ড্রোন অপারেশন চালিয়ে যুক্তরাষ্ট্র সব আন্তর্জাতিক অধিকার ও আইনের পাশাপাশি কাতারের দোহায় দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। নেতিবাচক পরিণতি ঠেকাতে আমরা সব দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক অধিকার, আইন ও প্রতিশ্রুতির আলোকে আফগানিস্তানকে বিবেচনার আহ্বান জানাচ্ছি।’

তালেবানের এই বিবৃতির বিষয়ে অবশ্য তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। সূত্র: এএনআই।

/এমপি/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম