২৫টি যুদ্ধবিমান পাঠিয়ে তাইওয়ানকে সতর্ক করলো চীন

বিদেশ ডেস্ক
০১ অক্টোবর ২০২১, ২১:২১আপডেট : ০১ অক্টোবর ২০২১, ২১:২৪

চীনের জাতীয় দিবসে তাইওয়ানের দিকে ২৫টি যুদ্ধ বিমান পাঠালো বেইজিং। ১৮টি জে-১৬ যুদ্ধবিমান এবং দুটি এইচ-৬ বোমারু বিমান পাঠিয়ে তাইওয়ানকে সতর্ক করেছে চীন।

চীনের এমন সামরিক তৎপরতায় নিজ দেশের সীমান্তে বিমানের টহল বাড়িয়ে বিবৃতিতে দিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বেইজিং এর যুদ্ধবিমানগুলোকে সীমান্তের কাছ থেকে সরিয়ে দেওয়ার দাবি করেছে তাইপে। এদিকে বিমান পাঠানোর বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি বেইজিং।

তাইওয়ানকে নিজেদের দ্বীপ অঞ্চল বলে দাবি করে আসছে চীন। যদিও তাইওয়ান নিজেদের আলাদা রাষ্ট্র হিসেবে বলে আসছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সহায়তায় নিজেদের সামরিক শক্তিও বৃদ্ধি করছে তাইওয়ান কর্তৃপক্ষ। কিন্তু চীনের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ না করতে ওয়াশিংটন সতর্ক করে আসছে দেশটি।

সাম্প্রতিক বছরগুলোতে অঞ্চলটিতে উত্তেজনা বেড়েছে এবং দ্বীপটিকে নিয়ন্ত্রণে পেতে শক্তি ব্যবহারের হুঁশিয়ারিও দিয়েছে চীন। প্রায় সময় চীনের যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করছে, এমন অভিযোগ  তাইপের।

/এলকে/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম