তাইওয়ানের আকাশে রেকর্ড চীনা যুদ্ধবিমানের অনুপ্রবেশ

বিদেশ ডেস্ক
০২ অক্টোবর ২০২১, ১০:৪৩আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১০:৪৫

তাইওয়ান-চীনের সামরিক উত্তেজনা তুঙ্গে। তাইওয়ানের বিমান প্রতিরক্ষা সীমানা লঙ্ঘন করেছে চীনের ৩৫টি যুদ্ধবিমান। যার ভেতর পারমাণবিক বোমা হামলায় সক্ষম ৪টি এইচ-৬ যুদ্ধবিমানও ছিল। চীনের এমন সামরিক উস্কানির জবাবে নিজেদের সীমান্তে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে তাইওয়ান। শনিবার এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

শনিবার তাইওয়ানের প্রিমিয়ার তুস তুসেং চ্যাং অভিযোগ করেন, ‘চীন নিবিড়ভাবে সামরিক আগ্রাসনে জড়িত। তারা এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে’।  জঙ্গিবিমান অনুপ্রবেশের বিষয়ে বেইজিং এখনও কোন প্রতিক্রিয়া জানায়নি।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রাণালয় বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার চীনের ২৫টি বিমান পারতাস দ্বীপপুঞ্জের কাছ দিয়ে উড়ে যায়। সন্ধ্যায় দ্বিতীয় দফায় ১৩টি বিমান একই জায়গায় দিয়ে মহড়া দেয়। 

শুক্রবার (১ অক্টোবর) গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭২তম বার্ষিকীতে নিজেদের জঙ্গিবিমান তাইওয়ানের সীমান্তে পাঠিয়ে সতর্কবার্তা দেয় দেশটি।

চীন তাইওয়ানকে একটি নিজেদের বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দেখে, কিন্তু তাইওয়ান নিজেদের সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে। এদিকে যুক্তরাষ্ট্রের সহায়তায় নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করছে তাইওয়ান। কিন্তু চীনের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ না করতে ওয়াশিংটন সতর্ক করে আসছে দেশটি।

সাম্প্রতিক বছরগুলোতে অঞ্চলটিতে উত্তেজনা বেড়েছে এবং দ্বীপটিকে নিয়ন্ত্রণে পেতে শক্তি ব্যবহারের হুঁশিয়ারিও দিয়েছে চীন। প্রায় সময় চীনের যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করছে, এমন অভিযোগ  তাইপের।

/এলকে/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম