দুই তালেবান সদস্যসহ চারজনকে গুলি করে হত্যা

বিদেশ ডেস্ক
০২ অক্টোবর ২০২১, ২৩:৪৩আপডেট : ০২ অক্টোবর ২০২১, ২৩:৪৩

আফগানিস্তানের জালালাবাদে শনিবার চারজনকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। নিহতদের মধ্যে দুই জন তালেবান সদস্য। বাকি দুই জন বেসামরিক নাগরিক।

শহরের পার্শ্ববর্তী প্রদেশ নানগারহারের সাংস্কৃতিক কর্মকর্তা মোহাম্মদ হানিফ জানিয়েছেন, এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই বেসামরিক।

তাৎক্ষণিকভাবে কেউ এ ঘটনার দায় স্বীকার করেনি। তবে নানগারহার প্রদেশে জঙ্গিগোষ্ঠী আইএসের শক্ত অবস্থান রয়েছে। আইএস জঙ্গিরা তালেবানকে শত্রু হিসেবে বিবেচনা করে থাকে। ইতোপূর্বে তারা তালেবানের বিরুদ্ধে বিভিন্ন হামলার দায় স্বীকার করেছে।

২০২১ সালের ১৫ আগস্ট প্রায় বিনা বাধায় কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। প্লেনভর্তি অর্থ নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী আশরাফ গণি। তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই দলটির ওপর আইএসের হামলা বেড়েছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম