প্যান্ডোরা পেপার্সে ইমরান ঘনিষ্ঠদের সম্পদের তথ্য ফাঁস

বিদেশ ডেস্ক
০৪ অক্টোবর ২০২১, ১৮:০০আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ১৮:০০

ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টকস (আইসিআইজে) এর ফাঁস করা নথিতে মিলেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠদের নাম। তার সরকারের প্রখ্যাত সদস্য, দলের দাতা এবং দেশটির ক্ষমতাধর সামরিক কর্মকর্তাদের পরিবারের সদস্যরা অফসোর কোম্পানির মাধ্যমে লাখ লাখ ডলারের সম্পদ সরিয়ে নিয়েছেন।

পাকিস্তানের ‘দুর্নীতিগ্রস্ত’ অভিজাতদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতির ওপর ভর করে ২০১৮ সালে ক্ষমতায় বসেন ইমরান খান। আইসিআইজে’র ফাঁস করা নথিতে ইমরান খানের নিজের নাম নেই। রবিবার রাতে এসব নথি ফাঁস করে দিয়েছে অনুসন্ধানী সাংবাদিকদের জোটটি।

প্যান্ডোরা পেপার্সে রয়েছে ইমরানের মন্ত্রিসভার দুই সদস্যের নাম। তারা হলেন পানি সম্পদ মন্ত্রী মুনিস ইলাহি এবং অর্থমন্ত্রী শওকত তারিন। এছাড়া সাতশ’র বেশি পাকিস্তানি নাগরিকের নাম রয়েছে ওই নথিতে। এর মধ্যে রয়েছে কয়েক জন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার পরিবারের সদস্যরাও। এছাড়া আছেন ইমরানের দল তেহরিক-ই-ইনসাফের দাতাদের পরিবারের সদস্য এবং বিরোধী রাজনীতিকদের পরিবার।

বিশ্বের ১৪টি অফশোর আর্থিক সেবা প্রতিষ্ঠানের এক কোটি ১৯ লাখ নথি ফাঁস হয়েছে আইসিআইজে’র অনুসন্ধানে। বেশিরভাগ দেশেই অফশোর কোম্পানির মালিকানা থাকা বেআইনি নয়। তবে এর মাধ্যমে প্রায়ই কর ফাঁকি এবং গোপন আর্থিক লেনদেন সম্পন্ন হয়ে থাকে।

ইমরান খান অবশ্য বলেছেন, প্যান্ডোরা পেপার্সে নাম আসা সব পাকিস্তানি নাগরিকের বিরুদ্ধেই তদন্ত হবে। আর যদি অন্যায় পাওয়া যায় তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

আইসিআইজে’র নথিতে নাম থাকা শীর্ষ পাঁচ সেনা কর্মকর্তার মধ্যে রয়েছেন সাবেক এক বিমানবাহিনী প্রধান এবং সেনাবাহিনীর দুই লেফটেন্যান্ট জেনারেল। সম্পত্তি এবং বাণিজ্যিক উদ্যোগে বিপুল বিনিয়োগ করতে অফশোর কোম্পানি ব্যবহার করেছেন তারা।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম