পাসপোর্ট ও পরিচয়পত্র ইস্যুর সিদ্ধান্ত তালেবানের

বিদেশ ডেস্ক
০৫ অক্টোবর ২০২১, ১৪:৪৩আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৪:৪৩

আফগানিস্তানের জনগণকে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে তালেবান সরকার। তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২১ সালের ১৫ আগস্ট প্রায় বিনা বাধায় কাবুলের নিয়ন্ত্রণ নিতে সমর্থ হয় তালেবান। পালিয়ে দেশ ছাড়েন তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গণি। তবে ক্ষমতার পালাবদলের পর থেকেই পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করাসহ বেশিরভাগ সরকারি কাজকর্ম স্থবির হয়ে পড়েছিল। কয়েক সপ্তাহ আগে তালেবান সরকার গত আমলে ইস্যু করা পাসপোর্টগুলোর বৈধতা দেয়।

বিগত আশরাফ গনি সরকারের বিরুদ্ধে দুর্নীতির ব্যাপক অভিযোগ থাকলেও পাসপোর্ট ইস্যুর বিষয়টি ছিল প্রায় নিষ্কণ্টক। ওই আমলের শেষ দিকে আফগান নাগরিকরা আবেদন করার এক সপ্তাহের মধ্যে পাসপোর্ট পেয়ে যেতেন।

এখন তালেবান সরকার এমন সময়ে পাসপোর্ট ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে যখন প্রতিবেশী দেশগুলো এখনও স্থলপথে আফগান নাগরিকদের যাতায়াত বন্ধ রেখেছে। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম