তালেবানের বিরুদ্ধে হাজারা সম্প্রদায়ের ১৩ জনকে হত্যার অভিযোগ অ্যামনেস্টির

বিদেশ ডেস্ক
০৫ অক্টোবর ২০২১, ১৫:২৬আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৫:২৬

আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবানের বিরুদ্ধে সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের ১৩ জনকে হত্যার অভিযোগ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যশনাল। লন্ডনভিত্তিক আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থাটির দাবি, ক্ষমতা দখলের কিছুদিনের মধ্যেই দেইকুন্ডি প্রদেশে হাজারা সম্প্রদায়ের ১৩ জনকে হত্যা করেছে তালেবান সদস্যরা। ৫ অক্টোবর মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩০ আগস্ট খিদর জেলায় ঢুকে পড়ে ৩০০ তালেবান মিলিশিয়া। আফগান নিরাপত্তা বাহিনীর (এএনএসএফ) অন্তত ১১ জন সদস্যকে হত্যা করে তারা। নিহতরা সবাই সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের মানুষ। তাদের মধ্যে ৯ জনই তালেবানের কাছে আত্মসমর্পণ করেছিল। তারপরও প্রাণহানির শিকার হয় তারা। তাদের বয়স ছিল ২৬ থেকে ৪৬ বছরের মধ্যে।

হত্যাকাণ্ডের সময় নিরাপত্তা বাহিনীর সাবেক কয়েকজন সদস্য পালানোর চেষ্টা করেন। এক পর্যায়ে তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে তালেবান মিলিশিয়ারা। এতে মাসুমা নামে ১৭ বছরের এক কিশোরী এবং ফয়েজ নামে ২০ বছরের আরও একজন বেসামরিক ব্যক্তি নিহত হন।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক