‘অন্তর্ভুক্তিমূলক সরকারে আপত্তি নেই তালেবানের, তবে নির্বাচন নয়’

বিদেশ ডেস্ক
০৯ অক্টোবর ২০২১, ১৭:১৭আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৭:৪১

আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকারে আপত্তি নেই তালেবানের। এরইমধ্যে বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের সরকারে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভবিষ্যতে নারীদেরও যুক্ত করা হবে। তবে নির্বাচনভিত্তিক সরকার জনগণ কখনও মেনে নেবে না। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই আফগান জনগণের এই আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখাতে হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন।

মার্কিন বাহিনীর আফগানিস্তান ত্যাগের পর আগামী শনি ও রবিবার প্রথমবারের মতো তালেবানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র। কাতারের রাজধানী দোহায় এই আলোচনা শুরুর প্রাক্কালে অন্তর্ভুক্তিমূলক সরকার ও নির্বাচন নিয়ে নিজ দলের অবস্থান স্পষ্ট করলেন সুহাইল শাহিন।

২০২১ সালের ১৫ আগস্ট প্রায় বিনা বাধায় কাবুলে প্রবেশ করে তালেবান। পালিয়ে দেশ ছাড়েন তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনি। এক পর্যায়ে তালেবানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আফগানিস্তান ছাড়ে মার্কিন বাহিনী। ২০ বছর পর দেশটি থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর তালেবানের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের এটিই প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

দোহায় অবস্থানরত তালেবান মুখপাত্র সুহাইল শাহিন বার্তা সংস্থা এপি-কে বলেন, আলোচনায় ২০২০ সালে স্বাক্ষরিত তালেবান-ওয়াশিংটন শান্তিচুক্তি পুনর্বিবেচনা হবে। ওই চুক্তিই মার্কিন বাহিনীর আফগানিস্তান ত্যাগের পথ সুগম করে।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম