‘অপরাজেয় সেনাবাহিনী’ তৈরির প্রতিশ্রুতি কিম জং উনের

বিদেশ ডেস্ক
১২ অক্টোবর ২০২১, ১২:৩৫আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১২:৩৫

যুক্তরাষ্ট্রের শত্রুতার নীতির মুখে অপরাজেয় সেনাবাহিনী তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কিম জং উন বলেছেন আত্ম-রক্ষার্থেই অস্ত্র উন্নয়ন ঘটাচ্ছেন তারা, যুদ্ধ শুরু করতে নয়।

বিরল এক প্রযুক্তি প্রদর্শনীতে এসব মন্তব্য করেছেন কিম জং উন। এতে বড় বড় ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। সম্প্রতি দেশটি নতুন হাইপারসনিক এবং উড়োজাহাজ ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এদিকে দক্ষিণ কোরিয়া নিজেদের সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে।

পিয়ংইয়ংয়ে সেলফ ডিফেন্স ২০২১ প্রদর্শনীতে রাখা বক্তব্যে দক্ষিণ কোরিয়ার সামরিক সক্ষমতার কথা উল্লেখ করেন কিম জং উন। তিনি বলেন, ‘উত্তর কোরিয়া প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ শুরু করতে চায় না।’ তিনি বলেন, ‘আমরা কারো সঙ্গে যুদ্ধ নিয়ে আলোচনা করছি না, বরং যুদ্ধকেই ঠেকাতে চাই আর জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় যুদ্ধ এড়ানোর সক্ষমতা বাড়াচ্ছি।’

কিম জং উন অভিযোগ করেন উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উত্তেজনা ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আচরণগত কোনও ভিত্তি নেই যে, উত্তর কোরিয়া বিশ্বাস করবে ওয়াশিংটনের শত্রুতার নীতি নেই।

প্রেসিডেন্ট জো বাইডেনের যুক্তরাষ্ট্র বরাবর বলে আসছে তারা উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় আগ্রহী। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগে পিয়ংইয়ংয়ের পারমাণবিক অস্ত্র ত্যাগের দাবি করছে তারা। এখন পর্যন্ত তা অস্বীকার করে আসছে উত্তর কোরিয়া।

জাতিসংঘের আইন অনুযায়ী উত্তর কোরিয়ার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ। তবে এই নিষেধাজ্ঞা অমান্য করে আসছে উত্তর কোরিয়া। ফলে তীব্র নিষেধাজ্ঞার কবলে রয়েছে দেশটি।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম