মাদক সংক্রান্ত অভিযোগে বিচারের মুখোমুখি স্যামসাং প্রধান

বিদেশ ডেস্ক
১২ অক্টোবর ২০২১, ২০:৪২আপডেট : ১২ অক্টোবর ২০২১, ২০:৪২

মাদক সংক্রান্ত অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছেন স্যামসাং-এর ডি ফ্যাক্টো প্রধান লি জে-ইয়ং। মঙ্গলবার সিউলের আদালতে হাজির হয়ে বেআইনিভাবে চেতানানাশক প্রোপোফল নেওয়ার কথা স্বীকার করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট।

ঘুষের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর গত আগস্টে প্যারোলে মুক্তি পান লি জে-ইয়ং। তবে তখনও তার আইনি জটিলতা অব্যাহত ছিল। এর মধ্যেই নতুন অভিযোগে বিচারের মুখোমুখি হলেন এই ধনকুবের।

ফোর্বস-এর হিসাব অনুযায়ী, বিশ্বের ২৯৭তম শীর্ষ ধনী স্যামসাং ইলেক্ট্রনিক্সের ভাইস চেয়ারম্যান লি জে-ইয়ং। তার বিরুদ্ধে ২০১৭ ও ২০১৮ সালে সিউলের একটি প্লাস্টিক সার্জারি ক্লিনিকে মাদক গ্রহণের অভিযোগ রয়েছে।

প্রোপোফোলকে সাধারণত একটি চিকিৎসা সংক্রান্ত চেতনানাশক হিসেবে বিবেচনা করা হয়। তবে এর অপব্যবহারও হয়ে থাকে। ২০০৯ সালে পপ তারকা মাইকেল জ্যাকসনের মৃত্যুর কারণ হিসেবে অধিক মাত্রায় প্রোপোফোল নেওয়াকে দায়ী করা হয়েছিল।

দক্ষিণ কোরিয়ায় এর ব্যবহারকে সচরাচর একটি ছোটখাট অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। প্রসিকিউটররা এ সংক্রান্ত অভিযোগের ঘটনায় স্যামসাং বসকে ৪২ হাজার ডলার জরিমানার প্রস্তাব করেছিলেন। তবে আদালত এ প্রস্তাব নাকচ করে দিয়ে বিচার প্রক্রিয়া অব্যাহত রাখার নির্দেশ দেন।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের