আফগানিস্তানে জুমার নামাজে বিস্ফোরণ, নিহত বেড়ে ৩২

বিদেশ ডেস্ক
১৫ অক্টোবর ২০২১, ১৬:২৫আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২৩:০৭

আফগানিস্তানের একটি শিয়া মসজিদে শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। শুক্রবার কান্দাহার প্রদেশে জুমার নামাজের সময় বিস্ফোরণ ঘটে। এখন পর্যন্ত হামলায় ৩২ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অর্ধশত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এদিকে তুর্কিভিত্তিক সংবাদমাধ্যম টিআরটির খবরে বলা হয়েছে, বিবি ফাতিমা মসজিদে বিস্ফোরণের পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় একটি হাসপাতালে বেশ কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় নেওয়া হয়েছে।

সাবেক প্রাদেশিক কাউন্সিলের সদস্য নেমাতুল্লাহ ওয়াফা বলেন, ‘শুক্রবার মসজিদে জুমার নামাজের সময় এই ঘটনা ঘটে। অনেকেই হতাহত হয়েছেন’।

এক প্রত্যক্ষদর্শী ফরাসি সংবাদমাধ্যম এএফপিকে বলেন, মোট তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পান তিনি। প্রথম বিস্ফোরণটি মসজিদের মূল দরজার সামনে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে মসজিদের মূল ফটক। মসজিদের জানালার বেশির ভাগ কাঁচ ভেঙে গেছে। 

এখন পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা না গেলেও আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুসন্ধান শুরু করেছেন বলে জানান তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কারী সাঈদ খোসতি। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তিনি। এদিকে ঘটনাস্থলে ছুটে এসেছে তালেবানের বিশেষ নিরাপত্তা সদস্যরা।

গত সপ্তাহে কুন্দুজ প্রদেশের একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিক মানুষ প্রাণ হারান। ওই হামলার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী আইএস। 

/এলকে/
সম্পর্কিত
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের