ভূমিকম্পে কেঁপে উঠলো বালি দ্বীপ, নিহত ৩

বিদেশ ডেস্ক
১৬ অক্টোবর ২০২১, ১৪:৫৩আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৪:৫৪

ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়ার বালি দ্বীপ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮। শনিবার ভোরে আঘাত হানা ভূমিকম্পে এখন পর্যন্ত ৩ জন নিহত হয়েছেন। 

ভূমিকম্পের কারণে দ্বীপের অনেকে আতঙ্কে রাস্তা নেমে আসেন। ভূমিকম্পটির কেন্দ্র ছিল বালির বন্দর শহর সিংগারাজা থেকে ৬২ কিলোমিটার উত্তরপূর্বাঞ্চলে। গভীরতা ছিল ১০ কিলোমিটার। বেশ কয়েকবার আফটার শক অনুভূত হয়। আঘাত হানায় বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস্তূপে চাপা পড়া গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে উদ্ধার কাজ শুরু করেছে জরুরি বিভাগ।

মাত্র দু’দিন আগেই পর্যটকদের জন্য উন্মুক্ত হয়েছে বালি দ্বীপ। এর মধ্যেই জনপ্রিয় ওই দ্বীপে ভূমিকম্প আঘাত হানলো। গত জানুয়ারিতে ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে শতাধিক মানুষের মৃত্যু হয়। 

/এলকে/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম