‘তালেবান সরকার স্বীকৃতি না পেলে লাভবান হবে আইএস’

বিদেশ ডেস্ক
১৭ অক্টোবর ২০২১, ২৩:৫৬আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ২৩:৫৬

তালেবান আফগানিস্তানের বৈধ সরকার। তবে আন্তর্জাতিক সম্প্রদায় যদি তাদের স্বীকৃতি না দেয়, তাহলে লাভবান হবে জঙ্গিগোষ্ঠী দায়েশ (আইএস)। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন তালেবান সরকারের অন্তর্বর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।

গত শুক্রবার কান্দাহারের শিয়া মসজিদে বিস্ফোরণের ঘটনায় আইএস দায় স্বীকারের পর তালেবানের পক্ষ থেকে এমন মন্তব্য এলো। ওই বিস্ফোরণে অন্তত ৪৭ জন নিহত এবং আরও ৭০ জন আহত হয়।

আমির খান মুত্তাকি বলেন, তালেবান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি এবং আন্তর্জাতিক সহায়তা আফগানিস্তানের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কাবুলে ক্ষমতার পালাবদলের পর যুক্তরাষ্ট্রে জমা থাকা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ জব্দ করে বাইডেন প্রশাসন। ওয়াশিংটনের এমন পদক্ষেপের সমালোচনা করেন আফগান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যেভাবে আফগানিস্তানের রিজার্ভ আটকে দিয়েছে সেটি আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের লঙ্ঘন।

তিনি বলেন, এই অর্থ কেন আটকে দেওয়া হয়েছে? আফগানদের অপরাধ কী? তারা কী করেছে?

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের