মিয়ানমারের জান্তা প্রতিরোধ বাহিনীর হাতে ১১ সেনা নিহত

বিদেশ ডেস্ক
২১ অক্টোবর ২০২১, ১৯:০০আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৯:০৪

মিয়ানমারের একটি ফাঁড়িতে অভিযান চালিয়ে ১১ সেনাকে হত্যা করেছে জান্তা প্রতিরোধ বাহিনী। এতে আহত হন আরও তিন সেনা। মান্দালে অঞ্চলের নাটোগি এলাকায় বেশ কিছুদিন ধরে তাদেরকে নজরে রাখে প্রতিরোধ গোষ্ঠীর সদস্যরা।

সু ফিউ কোনের ওই ফাঁড়িতে ২০ সেনা ছিলেন। এমন খবরে গত শুক্রবার রাতে ‘জিরো গেরিলা ফোর্স’ দলের সদস্যরা অভিযান পরিচালনা করে। দলের নেতা সংবাদমাধ্যম মিয়ানমার টাইমসকে জানায়, নিজেদের তৈরি হাত বোমা, ছোট বন্দুক নিয়েই তাদের ওপর আক্রমণ চালানো হয়। ক্যাম্পে থাকা ক্যাপ্টেনসহ ১০ জন ঘটনাস্থলে নিহত হন।

জবাবে ৩৫০ জনের একটি সেনা দল ওই গ্রামটিতে অভিযান নামে। সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

মিয়ানমার সামরিক বাহিনী ক্ষমতায় বসার পর থেকেই ছোট ছোট প্রতিরোধ বাহিনী গড়ে উঠছে। দেশটির বিভিন্ন জায়গায় জান্তা সরকারের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনা দিন দিন বাড়ছে। এদিকে মিয়ানমারের সেনাবাহিনীও অভিযান জোরদার করছে। এতে সংঘাতে প্রাণ হারাচ্ছেন অনেকেই।

/এলকে/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
নাফ নদীতে সশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সীমান্তে আতঙ্ক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম