টিভি পর্দায় ‘আলিঙ্গন দৃশ্য’ নিষিদ্ধ করলো পাকিস্তান

বিদেশ ডেস্ক
২৪ অক্টোবর ২০২১, ১৬:৫৭আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২০:৪৫

আলিঙ্গন দৃশ্য পাকিস্তানি সংস্কৃতির পরিপন্থী। তাই টেলিভিশনে এসব দেখানো যাবে না। টিভি চ্যানেলগুলোকে এমন নির্দেশ দিয়েছে পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি। কর্তৃপক্ষের বক্তব্য, টিভি সিরিয়ালে এ ধরনের দৃশ্য সম্প্রচার নিয়ে তাদের কাছে বহু অভিযোগ জমা পড়েছে। তাই এই সিদ্ধান্ত।

মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জানিয়েছে, বিবাহিত দম্পতির আলিঙ্গন দৃশ্যও ইসলামি শিক্ষার অসম্মান। তাই তা দেখানো যাবে না টিভি শোতে।

নির্দেশনায় বলা হয়েছে, ‘কাউকে আলিঙ্গন করা, কাউকে জড়িয়ে ধরে সমবেদনা জানানো, পরকীয়া, অশ্লীল দৃশ্য, সাহসী পোশাক, শয্যাদৃশ্য, বিবাহিত দম্পতির ঘনিষ্ঠতা; এসব দেখানো ইসলামিক শিক্ষা এবং পাকিস্তানি সংস্কৃতির প্রতি অসম্মান।’

বিনোদন জগতের ওপর এমন নিষেধাজ্ঞায় খুশি নন অনেকেই। মানবাধিকার কর্মী রিমা ওমর ব্যঙ্গাত্মক সুরে টুইট করেছেন, ‘বিবাহিত দম্পতির ঘনিষ্ঠতা, একে অপরের প্রতি শ্রদ্ধা, এটা তো পাকিস্তানি সমাজের সঠিক চিত্র নয়। আমাদের সংস্কৃতি হচ্ছে নিয়ন্ত্রণের, অত্যাচারের, হিংসার। ওগুলো তো ভিন গ্রহের মূল্যবোধ। আমাদের প্রতিরোধ করা উচিত।’ সূত্র: আনন্দবাজার।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম