লাওসে দক্ষিণপূর্ব এশিয়ার বৃহত্তম মাদকের চালান জব্দ

বিদেশ ডেস্ক
২৮ অক্টোবর ২০২১, ২০:৪৩আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ২০:৪৩

দক্ষিণ ও পূর্ব এশিয়ার মধ্যে রেকর্ড পরিমাণ মাদক জব্দ করেছে লাওস পুলিশ। জাতিসংঘ বলছে, এই অঞ্চলে বৃহত্তম মাদক জব্দের ঘটনা এটি। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

জাতিসংঘের অপরাধ সংস্থা জানায়, থাইল্যান্ড-মিয়ানমার সীমান্তের কাছে পুলিশ কর্মকর্তারা বিয়ারের ক্যারেট বহনকারী একটি ট্রাক আটকান। তল্লাশীর পর ট্রাকে ৫ কোটি ৫০ লাখ মেথঅ্যামফিটামিন ট্যাবলেট ও দেড় টনের বেশি ক্রিস্টাল মেথ জব্দ করা হয়।

জাতিসংঘের মাদক ও অপরাধ কার্যালয়ের দক্ষিণপূর্ব এশিয়ার আঞ্চলিক প্রতিনিধি জেরেমি ডগলাস জানান, পূর্ব ও দক্ষিণপূর্ব এশিয়ার ইতিহাসে এটিই বৃহত্তম মাদক জব্দের ঘটনা।

একই এলাকায় এক সপ্তাহ আগে পুলিশ ১ কোটি ৬০ লাখ অ্যাম্ফেটামাইন ট্যাবলেট জব্দ করে দুটি পৃথক অভিযানে।

ডগলাস জানান, চীন, লাওস ও থাইল্যান্ড সীমান্তের কাছে মিয়ানমারের শান রাজ্যে অস্থিতিশীলতার কারণে সাম্প্রতিক মাসগুলোতে গোল্ডেন ট্রায়াঙ্গলে মাদক পাচার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তিনি আরও জানান, মিয়ানমারের সঙ্গে চীনের ইউনান সীমান্তে কোভিড-১৯ বিধির কড়াকড়ির কারণে লাওস ও দক্ষিণ থাইল্যান্ড হয়ে মাদকের পাচার বেড়েছে।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম