চীন সীমান্তে মার্কিন অস্ত্র মোতায়েন করছে ভারত

বিদেশ ডেস্ক
২৯ অক্টোবর ২০২১, ১৫:১১আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৬:০৬

চীন সীমান্তে প্রতিরক্ষা সক্ষমতা জোরালো করতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা অস্ত্র মোতায়েন করছে ভারত। ভুটান ও তিব্বত সীমান্তবর্তী তায়াং উপত্যকায় এসব অস্ত্র মোতায়েন করা হয়েছে। এলাকাটি চীন নিজেদের দাবি করে, তবে এর নিয়ন্ত্রণ রয়েছে ভারতের হাতে। এলাকাটির রাজনৈতিক ও সামরিক গুরুত্বও রয়েছে।

চীনের সামরিক অভিযানের মুখে ১৯৫৯ সালে দালাই লামা যখন ভারতে পালিয়ে যান তখন তিনি তায়াং উপত্যকা ধরে প্রবেশ করেন। তার তিন বছরের মাথায় ওই এলাকায় ভারত ও চীনের মধ্যে যুদ্ধ হয়।

বর্তমানে ওই এলাকায় যুক্তরাষ্ট্রের তৈরি চিনুক হেলিকপ্টার, হালকা কামান এবং রাইফেল মোতায়েন করেছে ভারত। পাশাপাশি নিজেদের তৈরি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং নতুন প্রজন্মের নজরদারি ব্যবস্থা মোতায়েন করেছে দিল্লি। গত কয়েক বছর ধরে এসব অস্ত্র সংগ্রহ করেছে ভারত।

নতুন প্রতিরক্ষা সক্ষমতা দেখাতে গত সপ্তাহে ওই অঞ্চলে সাংবাদিকদের একটি গ্রুপের সফরের আয়োজন করে ভারত। পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে বলেন, ‘মাউন্টেইন স্ট্রাইক কর্পস সম্পূর্ণ কার্যক্ষম। সব ইউনিট পূর্ণ প্রস্তুত এবং সজ্জিত রয়েছে।’

গত বছর চীনা সেনাবাহিনীর সঙ্গে প্রাণঘাতী সংঘাতের পর সীমান্ত নিরাপত্তা জোরদারের পদক্ষেপ নেয় ভারত। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ওই সংঘাতে অন্তত ২০ ভারতীয় এবং চার চীনা সেনা নিহত হয়। দুই পক্ষের মধ্যে দফায় দফায় আলোচনা চললেও সীমান্ত উত্তেজনা এখনও নিরসন হয়নি।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম