তালেবান সরকারের স্বীকৃতি নিয়ে কারও তাড়া নেই: রাশিয়া

বিদেশ ডেস্ক
৩০ অক্টোবর ২০২১, ২০:২২আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ২০:২২

তালেবানকে আফগানিস্তানের সরকার হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে কারও তাড়া নেই। শুক্রবার এমন মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভ্যাসিলি নেবেনজিয়া। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘে নিযুক্ত রুশ দূতের এমন মন্তব্য ইঙ্গিত দেয়, বিশ্ব সংস্থাটিতে তালেবানের প্রতিনিধিত্ব দেখতে চায় না মস্কো।

ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, তালেবান নেতাদের ওপর জাতিসংঘ এবং অন্যান্য একতরফা নিষেধাজ্ঞার সমাধান করতে হবে। তবে সেটি হয়তো এখনই নয়।

তিনি বলেন, স্বীকৃতির প্রশ্ন তখনই উঠবে যখন আন্তর্জাতিক সম্প্রদায় নিশ্চিত করবে যে, তালেবান কর্তৃপক্ষ তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে।

২০২১ সালের ১৫ আগস্ট প্রায় বিনা বাধায় কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। প্লেনভর্তি অর্থ নিয়ে পালিয়ে দেশ ছাড়েন পশ্চিমা সমর্থিত প্রেসিডেন্ট আশরাফ গণি। তবে ক্ষমতা গ্রহণের পর মানবাধিকার সমুন্নত রাখা, বিশেষ করে নারী অধিকার এবং সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেছিল দলটি। শুক্রবার তালেবানের ওই অঙ্গীকারের কথা মনে করিয়ে দেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত।

তালেবান ক্ষমতায় আসার পর জাতিসংঘে আফগান সরকারের প্রতিনিধি হিসেবে দলটির মুখপাত্র সুহাইল শাহিনকে নিয়োগ দেওয়া হয়। তবে বিশ্ব সংস্থাটিতে এখনও কাবুলের প্রতিনিধিত্ব করছেন ক্ষমতাচ্যুত গণি সরকারের নিয়োগপ্রাপ্ত প্রতিনিধি গোলাম ইসাকজাই। উভয় পক্ষই নিজেদের বৈধ প্রতিনিধি দাবি করায় প্রকৃতপক্ষে কে কাবুলের প্রতিনিধিত্ব করবেন সে বিষয়টি বিবেচনা করছে জাতিসংঘ। এমন বাস্তবতায় তালেবানের মিত্র হিসেবে পরিচিত রাশিয়ার দূতের মন্তব্য তাৎপর্যপূর্ণ হিসেবে প্রতীয়মান হচ্ছে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম