চাপ সত্ত্বেও সু চির সঙ্গে বিদেশি দূতের দেখা হবে না: জান্তা সরকার

বিদেশ ডেস্ক
০৩ নভেম্বর ২০২১, ১৪:২১আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৪:৫২

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোটের এক দূতের সঙ্গে মিয়ানমারের সাবেক নেতা অং সান সু চিকে দেখা করতে না দেওয়ার বিষয়ে অটল রয়েছে ক্ষমতাসীন সেনাবাহিনী। গত এপ্রিলে আসিয়ানের সঙ্গে জান্তা সরকারের সম্মত হওয়া পাঁচ দফা নির্দেশনা বাস্তবায়নে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ ক্রমে বাড়লেও নিজেদের সিদ্ধান্তে অটল তারা।

বুধবার জান্তা সরকারের দ্বিতীয় সর্বোচ্চ নেতা ভাইস সিনিয়র জেনারেল সোয়ে উইন বলেন, অপরাধের অভিযোগে আটক কারোর সঙ্গে বিদেশি কাউকে দেখা করতে দেওয়া অভ্যন্তরীণ আইনবিরোধী। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি কোনও দেশই এই রকম আইন অমান্য করে এটা করতে দেবে।’

গত সপ্তাহে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় আসিয়ান দেশগুলোর নেতাদের সম্মেলনে। এতে আমন্ত্রণ পায়নি মিয়ানমার। জান্তা নেতা মিং অং হ্লাইং শান্তি চুক্তি মানছেন না অভিযোগ তুলে তাকে আমন্ত্রণ জানানো হয়নি।

ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন সোয়ে উইন। তিনি দাবি করেন গত এপ্রিলে আসিয়ানের সঙ্গে চুক্তি হয় তাতে বলা হয় নিজ দেশের পরিস্থিতি স্থিতিশীল থাকলে দূতকে প্রবেশের সুযোগ দেওয়া হবে।

গত ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর বিক্ষোভে ফেটে পড়ে মিয়ানমারের বিপুল সংখ্যক নাগরিক। অচল হয়ে পড়ে দেশটি। শাসন কাজ চালাতে হিমশিম খাচ্ছে জান্তা সরকার। ইতোমধ্যেই আগের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়েছে একটি ছায়া সরকার। তাদের সমর্থনকারী প্রতিরোধ যোদ্ধাদের সামাল দিতে গিয়ে নাজেহাল হয়ে আছে জান্তা সরকার।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের