মিয়ানমারে মার্কিন সাংবাদিকের জামিন নাকচ

বিদেশ ডেস্ক
০৪ নভেম্বর ২০২১, ১৫:২৪আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৫:২৪

গত পাঁচ মাস ধরে আটক থাকা মার্কিন সাংবাদিক ড্যানি ফেন্সটারের জামিন নাকচ করেছে মিয়ানমারের একটি আদালত। তার আইনজীবী জানিয়েছেন, এই সাংবাদিকের বিরুদ্ধে নতুন অভিযোগ আনা হয়েছে।

ড্যানি ফেন্সটারের বিরুদ্ধে আগে থেকেই মিথ্যা ও অতিরঞ্জিত তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। এই অপরাধ প্রমাণিত হলে তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তার। এছাড়া তার বিরুদ্ধে বেআইনি গ্রুপের সঙ্গে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। এতেও তিন বছর পর্যন্তের কারাদণ্ডের বিধান রয়েছে।

ড্যানি ফেন্সটারের আইনজীবী থান জাও অং জানিয়েছেন বুধবার এই মার্কিন সাংবাদিকের বিরুদ্ধে অভিবাসন আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। ভিসা শর্ত ভঙ্গের অভিযোগে তার পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

জাতিসংঘে নিযুক্ত সাবেক মার্কিন দূত বিল রিচার্ডসনের মিয়ানমার সফরের মধ্যেই সাংবাদিক ড্যানি ফেন্সটারের বিরুদ্ধে সিদ্ধান্ত জানালো আদালত। বিল রিচার্ডসন জানিয়েছেন, সংঘাত কবলিত মিয়ানমারে মানবিক ত্রাণ বিতরণ নিয়ে জান্তা সরকারের সঙ্গে আলোচনার জন্য দেশটি সফরে গেছেন তিনি।

গত ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে সহিংসতা এবং নাগরিক অসন্তোষ চলছে। ওই অভ্যুত্থানে অং সান সু চির নির্বাচিত সরকার উৎখাত করা হয়।

অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীরা মারধর, গুলি এবং গ্রেফতারের সম্মুখীন হয়েছে। ফলে বিক্ষোভকারীরা ক্রমেই সামরিক সরকারের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলছে। দেশটির বহু অংশেই সক্রিয় রয়েছে সশস্ত্র যোদ্ধারা।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম