মিয়ানমার সেনাকে ‘সর্বোচ্চ সংযম’ দেখাতে বললো নিরাপত্তা পরিষদ

বিদেশ ডেস্ক
১১ নভেম্বর ২০২১, ১২:০৪আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৪:৫৭

মিয়ানমারে ক্রমবর্ধমান সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে বিরল বিবৃতি দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বুধবার দেশটির সেনাবাহিনীকে ‘সর্বোচ্চ সংযম’ দেখানোর আহ্বান জানিয়েছে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য।

দমন-পীড়ন বন্ধে জান্তা সরকারকে এমন আহ্বান জানাতে এই প্রথম নিরাপত্তা পরিষদের সব দেশ সম্মত হয়। মিয়ানমারের জান্তাবিরোধী গোষ্ঠীগুলোকে নির্মূলে পশ্চিম চিন রাজ্যে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয়েছে সেনাবাহিনী। এমন পরিস্থিতির মধ্যেই বিবৃতি দিলো নিরাপত্তা পরিষদ। 

সীমান্তবর্তী চিন রাজ্যে সামরিক অভিযান নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি মিন অং হ্লাইং সরকার। বিবৃতিতে নিরাপত্তা পরিষদ উল্লেখ করেছে যে, ‘মিয়ানমারজুড়ে যে সহিংসতা বেড়েই চলছে তা অবিলম্বে বন্ধ করুন। জনগণের স্বার্থ ও ইচ্ছা অনুযায়ী সমঝোতার পথ অনুসরণ করা উচিত’। সংকট পরিহারে আলোচনা বসতে তাগিদ দেওয়া হয়েছে।

এছাড়া দেশটির সাধারণ মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছানো, স্বাস্থ্যকর্মী ও জনগণকে নিরাপত্তা নিশ্চিতের কথাও বলেছে কাউন্সিল।

গত ১ ফেব্রুয়ারিতে অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করে অবৈধভাবে ক্ষমতায় বসে সামরিক সরকার। কিছুদিন ধরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়ে আসছে, মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাজ্য কাচিন, ভারতীয় সীমান্তবর্তী চিনসহ বিভিন্ন জায়গায় অতিরিক্ত সেনা মোতায়েন করেছে সামরিক সরকার। এতে জান্তাবিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে প্রতিনিয়ত সংঘাত বাড়ছে। বাড়ছে হতাহতের সংখ্যাও। এরমধ্যে সাধারণ মানুষের বাড়ি-ঘরে আগুন, লুটপাট ও হত্যার অভিযোগ পাওয়া যাচ্ছে সেনাদের বিরুদ্ধে। এ পর্যন্ত জান্তাবিরোধী বিক্ষোভে নিরাপত্তার বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন এক হাজারের বেশি মানুষ। 

/এলকে/
সম্পর্কিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
আগামী একবছর কী করবেন খলিলুর রহমান
আমি সব সদস্য রাষ্ট্রের প্রেসিডেন্ট হবো: খলিলুর রহমান
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম