এপ্রিলের মধ্যে প্রাপ্তবয়স্কদের টিকা দেবে নেপাল

বিদেশ ডেস্ক
১১ নভেম্বর ২০২১, ১৩:০২আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৩:০৬

আগামী মধ্য এপ্রিলে দেশের প্রাপ্তবয়স্কদের করোনার টিকার আওতায় আনার ঘোষণা দিয়েছে নেপাল। এখন পর্যন্ত নেপালের ৪৪ শতাংশ প্রাপ্তবয়স্ক এক ডোজ টিকা নিয়েছেন। এছাড়া দুই ডোজ নিতে টিকা সক্ষম হয়েছে ৩৭.৫ শতাংশ। নেপালের জনসংখ্যার ৭২ শতাংশই প্রাপ্তবয়স্ক।

এ নিয়ে মার্কিন সংবাদমাধ্যম এপি'র সঙ্গে আলাপ হয় নেপালের স্বাস্থ্যমন্ত্রী বিরোদ খাতিওয়াদা’র। তিনি বলেন, নেপালের প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে কাজ করে যাচ্ছে সরকার। এই কর্মসূচির আওতায় সরকার দ্রুত আরও টিকাকর্মী নিয়োগ দেবে। পাশাপাশি টিকা কেন্দ্র বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে’।

চলতি বছরের জানুয়ারিতে ভারতীয় অনুদানের টিকা নিয়ে জোরেশোরে কার্যক্রম শুরু করে নেপাল। কিন্তু ভারতে যখন করোনায় বিপর্যয় নেমে আসছে তখন দেশটিতে টিকা সরবরাহ স্থগিত করে দেওয়া হয়।

নেপালে সর্বনিম্ন ১৮ বছর বয়সীরা টিকা নিতে পারছে। তবে করোনা মহামারী মোকাবিলায় সরকার নতুন করে পদক্ষেপ নিয়েছে যে, ১২ থেকে ১৭ বছর বয়সীদেরকেও কোভিড টিকার আওতায় আনা হবে। কোভ্যাক্সের আওতায় জাতিসংঘের অধীনে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে টিকা সহায়তা দিয়েছে। এছাড়া ভারত ও চীনের কাছ থেকে টিকা কিনেছে দেশটি।

নেপালে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছে। মারা গেছেন ১১ হাজার চারশ’র বেশি।

/এলকে/
সম্পর্কিত
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
নিজস্ব সময় আর অনন্য ক্যালেন্ডারে চলে যে দেশ
এভারেস্টে চীন-নেপালের যৌথ বৈজ্ঞানিক সাফল্য
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী