আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ, হতাহতের আশঙ্কা

বিদেশ ডেস্ক
১২ নভেম্বর ২০২১, ১৬:২৮আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৬:২৮

আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশের একটি মসজিদে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্পিন ঘার জেলার একটি মসজিদে শুক্রবার দুপুরে এই বিস্ফোরণ ঘটেছে। এতে মসজিদের ইমামসহ অন্তত ১২ জন আহত হয়েছেন স্থানীয়দের বরাতে রয়টার্স জানিয়েছে।

স্থানীয় বাসিন্দা অটল শিনওয়ারি জানান, দুপুর দেড়টার দিকে বিস্ফোরণ ঘটে।

হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য পাওয়ার কথা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শিনওয়ারি জানান, মসজিদের ইমামসহ ১২ জন আহত হয়েছেন। আরেক বাসিন্দা জানান, ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।

নাম প্রকাশে অনিচ্ছুক এক তালেবান কর্মকর্তা বিস্ফোরণের খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তবে এর বেশি কিছু তিনি জানাননি।

তাৎক্ষণিকভাবে হামলাটির দায় কোনও গোষ্ঠীর পক্ষ থেকে স্বীকার করা হয়নি। গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন মসজিদে বোমা হামলার ঘটনা ঘটছে। আগের হামলাগুলো শিয়া সম্প্রদায়ের মসজিদে চালানো হলেও এবার সুন্নি মুসলিমদের মসজিদে বিস্ফোরণ ঘটেছে। শিয়া মসজিদে বিস্ফোরণের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম