মুসলিম উগ্রপন্থা ঠেকাতে দাঁড়ি কাটা হলো ১৩ হাজার মানুষের

বিদেশ ডেস্ক
২১ জানুয়ারি ২০১৬, ০০:০৯আপডেট : ২১ জানুয়ারি ২০১৬, ০০:১২

মুসলিম উগ্রপন্থা ঠেকাতে দাঁড়ি কাটা হলো ১৩ হাজার মানুষের সেন্ট্রাল এশিয়ার মুসলিম প্রধান দেশ তাজিকিস্তানে ‘বিদেশি’ প্রভাব ঠেকাতে ১৩ হাজার মানুষকে দাঁড়ি কাটতে বাধ্য করেছে দেশটির পুলিশ। এছাড়া প্রচলিত মুসলিম পোশাক বিক্রি বন্ধ করতে ১৬০টি দোকানও বন্ধ করে দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক খবরে এ কথা জানা গেছে।

দক্ষিণ-পশ্চিম খাতলন অঞ্চলের পুলিশ প্রধান বাহরম শরিফজোদা বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, আইনশৃঙ্খলা বাহিনী ১ হাজার ৭০০ নারীকে হিজাব পরা থেকে বিরত রেখেছে।

উগ্রপন্থা ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পার্শ্ববর্তী দেশ আফগানিস্তানের মুসলিম চরমপন্থার সংস্কৃতি ঠেকাতে দেশটির ধর্মনিরপেক্ষ সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

বেসরকারি তথ্য মতে, প্রায় ২ হাজার তাজিক সিরিয়ায় যুদ্ধ করছেন।

গত সপ্তাহে দেশটির পার্লামেন্ট আরবি উচ্চারণে ‘বিদেশি’ নাম উচ্চারণ নিষিদ্ধ করেছে।

গত সেপ্টেম্বরে দেশটির সুপ্রিম কোর্ট নিবন্ধিত ইসলামিক রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে।

/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম