শ্রীলঙ্কায় হামলা: সন্দেহভাজনদের বিরুদ্ধে ২৩ হাজার অভিযোগ

বিদেশ ডেস্ক
২৪ নভেম্বর ২০২১, ১৬:৩৫আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৬:৩৫

শ্রীলঙ্কায় ২০১৯ সালে ইস্টার সানডের দিনে বোমা হামলায় ২৫ অভিযুক্তের বিচার শুরু হয়েছে। তিনটি হোটেল ও তিনটি চার্চে চালানো ওই হামলায় ২৬৭ জন নিহত এবং পাঁচ শতাধিক মানুষ আহত হয়। সন্দেহভাজনদের বিরুদ্ধে ২৩ হাজারের বেশি অভিযোগ আনা হয়েছে। মামলায় স্বাক্ষী করা হয়েছে এক হাজার ২১৫ জনকে।

তবে অভিযুক্তদের আইনজীবীরা এতো বিপুল পরিমাণ অভিযোগ ও প্রত্যক্ষদর্শী স্বাক্ষী আনার যৌক্তিকতাকে প্রশ্নবিদ্ধ করেছেন। তারা এই বিচারকে নিরর্থক চর্চা আখ্যা দিয়েছেন।

অভিযুক্তদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তাদের মধ্যে রয়েছে হত্যার ষড়যন্ত্র, হামলায় সহায়তা ও প্ররোচণা এবং অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ। হামলা চালানো আট আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণে নিহত হয়।

তবে তাদের সহযোগী এবং আত্মীয়দের হামলায় অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন দুই আত্মঘাতী হামলাকারীর বাবা এবং ইসলামিক স্টেট এর সদস্য হিসেবে সন্দেহভাজন এক শ্রীলঙ্কার নাগরিক।

মামলায় সম্পৃক্ত আইনজীবীরা জানিয়েছেন, বিপুল পরিমাণ অভিযোগ এবং অতিরিক্ত স্বাক্ষীর কারণে এই বিচার শেষ হতে কয়েক বছর লেগে যেতে পারে।

ছয় অভিযুক্তের প্রতিনিধিত্ব করা আইনজীবী নুরদীন শাহেদ বলেন, ‘এটা এক নিরর্থক চর্চা হওয়ায় এতে কোনও ফল আসবে না।’ তিনি বলেন, ‘২৫ সন্দেহভাজনের বিরুদ্ধে ২৩ হাজার অভিযোগ গঠন করা হয়েছে। এটা খুবই অস্বাভাবিক।’

২০১৯ সালের ২১ এপ্রিল ইস্টার সানডে’র দিনে তিনটি চার্চ এবং তিনটি পাঁচ তারকা হোটেল লক্ষ্য করে বোমা হামলা চালানো হলে ৪৫ বিদেশি নাগরিকসহ ২৬৭ জন নিহত হয়। হামলায় আহত পাঁচ শতাধিক মানুষের বেশিরভাগই শ্রীলঙ্কার সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম