জাতিসংঘের বৈঠকে সুযোগ পাচ্ছে না তালেবান ও মিয়ানমার জান্তা

বিদেশ ডেস্ক
০২ ডিসেম্বর ২০২১, ১৬:৫৭আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৭:০৭

জাতিসংঘে সহসাই প্রতিনিধিত্বের সুযোগ মেলছে না মিয়ানমার জান্তা ও আফগানিস্তানের তালেবানের নিয়োগ পাওয়া নতুন দূত। বুধবার জাতিসংঘের একটি কমিটি এই দুই দেশের নতুন কূটনীতির বিষয়ে স্থগিতাদেশের সিদ্ধান্ত বহাল রেখেছে।

আফগানিস্তনের তালেবান সরকার জাতিসংঘে প্রতিনিধিত্বের জন্য নতুন দূত ঠিক করেছে। একইভাবে সু চি সরকারকে হটিয়ে ক্ষমতায় বসা মিয়ানমারের জান্তা সরকারও নতুন প্রতিনিধি নিয়োগ দেয়। কিন্তু এই দুই দেশের নতুন দূত জাতিসংঘে প্রতিনিধিত্বের সুযোগ পাবেন কিনা এ নিয়ে বুধবার বৈঠকে বসে সংস্থাটির একটি কমিটি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, বাহামা, ভুটান, চিলি, নামিবিয়া, সিয়েরা লিওন এবং সুইডেনের সমন্বয়ে গঠিত নয় সদস্যের জাতিসংঘের ওই কমিটি মিয়ানমার এবং আফগানিস্তানের প্রতিনিধিত্ব কে করবে এর সিদ্ধান্ত পিছিয়ে দেয়। সভায় অধিকাংশ প্রতিনিধি মত দেন, জাতিসংঘের সাধারণ সভায় তারা আফগানিস্তানের তালেবান ও জান্তা সরকারের কোনও প্রতিনিধির উপস্থিতি আপাতত প্রত্যাশা করেন না।

বৈঠক শেষে ওই কমিটির প্যানেল চেয়ার ও জাতিসংঘে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আনা কারিন অ্যানেস্ট্রমও বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই দুই দেশের আগের সরকারের নিয়োগ পাওয়া রাষ্ট্রদূতেরা দায়িত্ব পালন করবেন কিনা সে বিষয়ে মন্তব্য করেননি তিনি।

এমন সিদ্ধান্তে মিয়ানমার ও আফগানিস্তানের কোনও প্রতিনিধি দ্রুত জাতিসংঘে প্রবেশের সুযোগ পাচ্ছেন না। এই দুই দেশের সরকারকে এখনও স্বীকৃতি দেয়নি বিশ্ব। ফলে নেইপিদো এবং কাবুলের রাষ্ট্রদূতদের জাতিসংঘে বসার সুযোগ দিতে চাচ্ছে না জাতিসংঘের সদস্যভূক্ত দেশগুলো। 

/এলকে/
সম্পর্কিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
আগামী একবছর কী করবেন খলিলুর রহমান
আমি সব সদস্য রাষ্ট্রের প্রেসিডেন্ট হবো: খলিলুর রহমান
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম