শ্রীলঙ্কায় ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত

বিদেশ ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২১, ১৭:০৮আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৭:০৮

শ্রীলঙ্কায় করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত প্রথম ব্যক্তি শনাক্ত হয়েছে। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। শ্রীলঙ্কার ওই নাগরিকের সম্প্রতি বিদেশ ভ্রমণের ইতিহাস রয়েছে।

দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর শ্রীলঙ্কা আফ্রিকার ছয়টি দেশ থেকে যাত্রীদের আগমন বাতিল করে। দেশগুলো হলো, দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, লেসেথো ও এসওয়াতিনি।

তবে শ্রীলঙ্কার স্বাস্থ্য কর্মকর্তা ও বিশেষজ্ঞরা ইঙ্গিত দিয়েছিলেন, হয়ত এরই মধ্যে দেশে ওমিক্রন ভ্যারিয়েন্ট প্রবেশ করেছে এবং সীমান্ত বন্ধের ফলে এটিকে ঠেকানো যাবে না। দেশটির টিকা নেওয়ার যোগ্য ৬০ শতাংশের বেশি মানুষ পূর্ণাঙ্গ ডোজ টিকা নিয়েছেন।

দেশটিতে এখন পর্যন্ত ৫ লাখ ৬৫ হাজার ৪৭১ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এদের মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১০ হাজারের মতো। গত সপ্তাহে দেশটিতে দৈনিক শনাক্তের সংখ্যা গড়ে ৭৫০ জন। সূত্র: দ্য হিন্দু

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম