সু চির ৪ বছরের সাজা

বিদেশ ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২১, ১২:২৩আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৭:৩১

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে চার বছরের সাজা ঘোষণা করেছে দেশটির সামরিক আদালত। করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গ এবং উসকানির অভিযোগে তার বিরুদ্ধে এ রায় দিয়েছেন আদালত। সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

খবরে বলা হয়েছে, গত ১ ফেব্রুয়ারি ক্ষমতাচ্যুতের পর সুচির বিরুদ্ধে একাধিক মামলা করে সামরিক সরকার। এর মধ্যে আজ প্রথম রায় ঘোষণা হলো শান্তিতে নোবেল বিজয়ীর বিরুদ্ধে। 

জান্তা সরকারের এক মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা এফপিকে জানিয়েছেন, উসকানির বিরুদ্ধে দুই বছর এবং কোভিড-১৯ নিয়ম লঙ্ঘনের দায়ে আরও দুই বছরসহ মোট চার বছরের সাজা ঘোষণা করেন আদালত। তাকে কারাগারে রাখা হবে কিনা তা স্পষ্ট করা হয়নি। গত ৩০ নভেম্বর তার রায় ঘোষণা হওয়ার কথা থাকলে তা পিছিয়ে ৬ ডিসেম্বর ধার্য করা হয়।

দুর্নীতি, রাষ্ট্রীয় গোপনীয় আইন লঙ্ঘনসহ একাধিক মামলা রয়েছে সু চির বিরুদ্ধে। সবগুলোর মামলার রায়ে তার সাজা হলে আজীবন কারাগারে থাকতে হতে পারে। যদিও সবগুলো অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।

চলতি বছরের ১ ফেব্রুয়ারি ভোরে সু চিকে আটক করে সামরিক বাহিনী। এরপর তার সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক শাসন জারি করে। প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত রেছে বেসামরিক মানুষ। চলমান আন্দোলনে নিরাপত্তা বাহিনীর হাতে এ পর্যন্ত নিহত হয়েছেন এক হাজার তিনশ'র বেশি মানুষ। জান্তা সরকারের দমন পীড়নের ঘটনায় নিন্দা জানিয়ে আসছে বিশ্ব সম্প্রদায়। সু চি'র মুক্তির দাবি জানিয়েছে পশ্চিমারা।

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম