ভবিষ্যৎ প্রজন্মের জন্য সিগারেট নিষিদ্ধ করবে নিউ জিল্যান্ড

বিদেশ ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২১, ১২:৫৪আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৬:০৫

ধূমপানমুক্ত ভবিষ্যৎ প্রজন্মের নাগরিক গড়ে তুলতে অল্প বয়সীদের কাছে সিগারেট ও তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধ করতে যাচ্ছে নিউ জিল্যান্ড। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ধূমপানের বিরুদ্ধে ব্যাপক আকারে কঠোর ব্যবস্থার ঘোষণা দিয়েছে। এরই অংশ হিসেবে তরুণদের কাছে সিগারেট ও তামাকপণ্য বিক্রি নিষিদ্ধ করা হচ্ছে।

নিউ জিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ড. আয়েশা ভেরাল বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই ভবিষ্যৎ প্রজন্ম কখনোই ধূমপান শুরু করবে না।’ আইনটি পাস হলে এবং আগামী বছর থেকে কার্যকর হলে দেশটিতে ১৪ বছর বয়সী কিংবা ২০০৮ সালের পর জন্মগ্রহণকারী কারও কাছে সিগারেট ও তামাকপণ্য বিক্রি নিষিদ্ধ হবে।

বিশ্বের নেতৃস্থানীয় এই সংস্কারকে স্বাগত জানিয়ে চিকিৎসক এবং অন্য স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে তামাক পাওয়া কমবে এবং সিগারেট থেকে নিকোটিন সরিয়ে ফেলবে।

ওটাগো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জ্যানেট হুক বলেন, ‘এটা মানুষকে (সিগারেট) ছেড়ে দিতে কিংবা কম ক্ষতিকারক পণ্য ব্যবহার করতে সহায়তা করবে এবং তরুণ জনগোষ্ঠীকে নিকোটিনে আসক্ত হওয়া থেকে বিরত রাখবে।’

২০২৫ সাল নাগাদ ধূমপায়ীর হার ৫ শতাংশে নামিয়ে আনতে চায় নিউ জিল্যান্ড। পর্যায়ক্রমে ধূমপান নির্মূলের লক্ষ্যও রয়েছে তাদের। বর্তমানে দেশটির প্রাপ্তবয়স্কদের ১৩ শতাংশ ধূমপায়ী। এক দশক আগে এই হার ছিল ১৮ শতাংশ। তবে দেশটির মাওরি জনগোষ্ঠীর মধ্যে এই হার অনেক বেশি- প্রায় ৩১ শতাংশ। এদের মধ্যে রোগ ও মৃত্যুর হারও বেশি।

সূত্র: বিবিসি

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম