পাকিস্তানে পুলিশ সদস্যকে হত্যা করলো টিটিপি

বিদেশ ডেস্ক
১১ ডিসেম্বর ২০২১, ১৯:৪৩আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৯:৪৩

পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি বা পাকিস্তানি তালেবান) পোলিও টিকাদান টিমের পাহারায় নিযুক্ত এক পুলিশ সদস্যকে হত্যা করেছে। শনিবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এই হত্যা হয়েছে। এতে আরও এক পুলিশ সদস্য আহত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

টিটিপি’র এক মুখপাত্র মোহাম্মদ খুরাসানি এই হামলার দায় স্বীকার করেছেন।

এক মাসের অস্ত্রবিরতি চুক্তি প্রত্যাহারের ঘোষণার পর এটিই টিটিপি’র প্রথম হামলা।

পাকিস্তানের পোলিও টিকার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের পাহারায় রাখা হয়। প্রায়ই টিকাদান টিমের ওপর হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী। তাদের দাবি, এই টিকা শিশুদের পুরুষত্বহীন করার জন্য পশ্চিমাদের ষড়যন্ত্র।

পুলিশ কর্মকর্তা সাজ্জাদ আহমেদ জানান, মোটরসাইকেলে চড়ে দুই বন্দুকধারী গুলি চালায়। তারা টিকার নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বরত পুলিশ সদস্যদের টার্গেট করে এই হামলা চালায়। ঘটনাস্থলেই এক কনস্টেবলের মৃত্যু হয় এবং আরেকজনের অবস্থা গুরুতর।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের