হংকংয়ে মিডিয়া মুঘলের ১৩ মাসের কারাদণ্ড

বিদেশ ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২১, ১৭:২৪আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৭:২৪

তিয়ানয়ানমেন হত্যাযজ্ঞের বার্ষিকী পালনে অংশ নেওয়ায় হংকংয়ের মিডিয়া মুঘল জিমি লাইকে ১৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বেআইনি সমাবেশে অংশ নিতে অন্যদের উসকানির অভিযোগে গত সপ্তাহে ৭৪ বছর বয়সী লাইকে দোষী সাব্যস্ত করা হয়।

গত জুনে নিষেধাজ্ঞা উপেক্ষা করে জিমি লাইসহ হাজার হাজার মানুষ ১৯৮৯ সালে বেইজিংয়ের তিয়ানয়ানমেন স্কয়ারের হত্যাযজ্ঞ স্মরণ করে। এই কারণে দুই ডজনের বেশি রাজনীতিবিদ ও অ্যাক্টিভিস্টকে অভিযুক্ত করা হয়েছে।

ওই অভিযোগে সোমবার আট অ্যাক্টিভিস্টকে দণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে জিমি লাই ছাড়াও রয়েছেন সাংবাদিক ও রাজনীতিবিদ গাইনেথ হো এবং আইনজীবী চৌ হাং তুং। তাদের প্রত্যেককে সাড়ে চার মাস থেকে শুরু করে ১৪ মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিচারক আমান্দা উডকক এক শুনানি শেষে দণ্ড ঘোষণা করেন। ওই শুনানিতে জিমি লাইয়ের আইনজীবী কারাগার থেকে লেখা একটি চিঠি আদালতে উপস্থাপন করে।

ওই চিঠিতে জিমি লাই বলেছেন, যে কোনও দণ্ড ভোগ করতে রাজি রয়েছেন তিনি। তিনি লেখেন, ‘অন্যায়ের শিকার হয়ে মৃতদের স্মরণ করা যদি অপরাধ হয়, তাহলে সেই অপরাধে আমাকে অভিযুক্ত করুন আর শাস্তি ভোগ করতে দিন... এর মাধ্যমে আমি ৪ জুন রক্ত বিলিয়ে দেওয়া তরুণ নারী ও পুরুষদের গৌরবের ভাগিদার হবো।’

এর আগে বিচারের শুনানির সময় জিমি লাই যুক্তি দেন যে তিনি স্মরণের সময় ব্যক্তিগত সক্ষমতায় মোমবাতি জ্বালিয়েছেন আর কাউকে বেআইনি মিছিলে অংশ গ্রহণ করতে উসকানি দেননি। তবে বিচারকে উডকক সেই যুক্তি মানেননি। তিনি বলেছেন, ওই স্মরণে তাদের অংশগ্রহণ ছিলো এক ধরণের অবজ্ঞা এবং পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম