হংকংয়ের একটি ভবনে আগুন ধরে যাওয়ার পর এর ছাড়ে আটকে পড়েছেন একশ’রও বেশি মানুষ। বুধবার (১৫ ডিসেম্বর) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নামের ভবনটিতে আগুন লাগলে ব্যাপক জরুরি উদ্ধার তৎপরতা শুরু হয়।
সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, ভবনটি থেকে অনেককে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। তবে কেনাকাটা ও রেস্টুরেন্টে খেতে যাওয়া অনেক মানুষ এখনও ভবনে আটকে রয়েছেন।
উদ্ধার তৎপরতা চলছে। এখন পর্যন্ত আগুনে দুই জন দগ্ধ হয়েছেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, জলকামান ও মই ব্যবহার করে ভেতরে আটকা পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে।
অগ্নিকাণ্ডের ঘটনাটিকে তিন মাত্রার বলে অভিহিত করেছে কর্তৃপক্ষ। যেখানে পাঁচ মাত্রাকে সবচেয়ে ভয়াবহ ধরা হয়ে থাকে।
৩৮তলা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে স্থানীয় সময় ১২টা ৩৭ মিনিটে আগুন লাগার খবব পায় কর্তৃপক্ষ।








