ফিলিপাইনে ‘রাই’-এর তাণ্ডবে মৃতের সংখ্যা ১০০ ছাড়ালো

বিদেশ ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২১, ২০:০৪আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ২০:০৪

ফিলিপাইনের ঘূর্ণিঝড় রাই-এর তাণ্ডবের মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। রবিবার একটি দ্বীপ প্রদেশের গভর্নর জানিয়েছেন, দ্বীপে অন্তত ৬৩ জনের মৃত্যু হয়েছে। এর ফলে বছরের সবচেয়ে ভয়াবহ ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১২ জনে। মার্কিন বার্তা সংস্থা এপি এখবর জানিয়েছে।

বহল প্রদেশের গভর্নর আর্থার ইয়াপ জানান, এখন পর্যন্ত আরও ১০ জন নিখোঁজ রয়েছেন এবং আহত হয়েছেন ১৩ জন। তিনি ইঙ্গিত দিয়েছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ ৪৮ জন মেয়রের মধ্যে মাত্র ৩৩ জন তাকে ক্ষয়ক্ষতির কথা জানাতে পেরেছেন। যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে পুরো প্রদেশের পরিস্থিতি এখনও উঠে আসেনি।

খবরে বলা হয়েছে, কর্মকর্তারা চেষ্টা করছেন মৃতের সংখ্যা নিশ্চিত হতে।

ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে গভর্নর ইয়াপ তার প্রদেশের মেয়রদের নির্দেশ দিয়েছেন বিশাল সংখ্যক মানুষের খাবার ও পানি নিশ্চিত করতে তাদের জরুরি ক্ষমতা কাজে লাগানোর জন্য। বিদ্যুৎ বিপর্যয়ের কারণে পানিকেন্দ্র বন্ধ থাকায় সরবরাহে জটিলতা তৈরি হয়েছে।

এর আগে অন্তত ৩৯ জনের মৃত্যুর কথা জানিয়েছে দেশটির দুযোর্গ মোকাবিলা ও জাতীয় পুলিশ। ঘূর্ণিঝড় প্রথম আঘাত হানা দিনাগাট দ্বীপের কয়েকটি শহরে আরও ১০ জনের মৃত্যুর কথা জানা গেছে।

শনিবার দুর্যোগ কবলিত অঞ্চলটি পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট রদ্রিগো দুয়াতে। তিনি ৪ কোটি ডলার মূল্যের নতুন ত্রাণের ঘোষণা দিয়েছেন।

 

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম