মিয়ানমারে খনি ধসে একজনের মৃত্যু, নিখোঁজ অন্তত ৭০

বিদেশ ডেস্ক
২২ ডিসেম্বর ২০২১, ১২:১৮আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১২:১৮

মিয়ানমারের উত্তরাঞ্চলের একটি জেড পাথরের খনি ধসে অন্তত একজন নিহত এবং আরও ৭০ জন নিখোঁজ হয়েছে। উদ্ধার তৎপরতা এখনও চলছে। হতাহতদের বেশিরভাগই খনিজ সম্পদের অবৈধ সংগ্রাহক।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় ভোর চারটার দিকে কাচিন প্রদেশের হাপাকান্ত এলাকার খনিটিতে ভূমি ধস দেখা দেয়।

মূল্যবান রত্ন জেড পাথরের অন্যতম বড় উৎস মিয়ানমার। তবে বিগত কয়েক বছর এই পাথরের খনিতে বেশ কয়েকটি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে।

হাপাকান্ত এলাকায় জেড পাথর আহরণ নিষিদ্ধ কিন্তু স্থানীয়রা প্রায়ই নিষেধাজ্ঞা অমান্য করে। বেকারত্ব এবং দারিদ্র্যের কারণে তারা অবৈধভাবে খনিতে যেতে বাধ্য হয়।

কয়েক বছর আহে হাপাকান্তের একটি জেড ব্লকে ভূমি ধসে অন্তত দশ জন অদক্ষ শ্রমিক প্রাণ হারায়। গত বছর হাপাকান্তে একটি খনির বর্জ্য ধসে ১৬০ জন নিহত হয়। এদের বেশিরভাগই ছিলেন অভিবাসী শ্রমিক।

মিয়ানমারের জেড বাণিজ্য প্রতি বছর প্রায় ৩ হাজার কোটি ডলার। দেশটির সবচেয়ে বড় খনি এলাকা হাপাকান্ত।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম