আফগানিস্তানে সাড়ে ২৮ হাজার শিশুর প্রাণহানি: জাতিসংঘ

বিদেশ ডেস্ক
০৩ জানুয়ারি ২০২২, ১৩:০২আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৩:০৪

গত ১৬ বছরে সাড়ে ২৮ হাজার শিশু নিহত হয়েছে আফগানিস্তানে। যা পুরো বিশ্বের ২৭ শতাংশ। ২০০৫ সাল থেকে এ পর্যন্ত এত শিশু সংঘাতে প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ শিশু বিষয়ক তহবিল (ইউনিসেফ)।

ইউনিসেফের তথ্যমতে, গত ১৬ বছরে সর্বোচ্চ সংখ্যক শিশু আফগানিস্তানে প্রাণ হারায়। শুধু আফগানিস্তান নয়, ইয়েমেন, সিরিয়া এবং ইথিওপিয়ার উত্তরাঞ্চলে সংঘাতে শিশুদের চরম মূল্য দিতে হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে ইউনিসেফ।

বছরের পর বছর ধরে বিভিন্ন পক্ষের অব্যাহত সংঘাতের কারণে শিশুরা অধিকার বঞ্চিতের পাশাপাশি অবহেলার কারণে মৃত্যুর মুখে। ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষায় সর্বোচ্চ চেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেন ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনেরিয়েটা ফোর।

বিবৃতি উল্লেখ করা হয়েছে, গত ১৬ বছরে আফ্রিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য এবং লাতিন আমেরিকার ৩০টি সংঘাতপূর্ণ অঞ্চলে ২ লাখ ৬৬ হাজারের বেশি শিশুর অধিকার লঙ্ঘনের যাচাই করেছে জাতিসংঘ।

আফগানিস্তানে গত ২০ বছরের যুদ্ধে সবচেয়ে বেশি ভুগতে শিশুদেরকে। শিশুদের সুরক্ষায় সব জায়গার বিবদমান পক্ষগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম