হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছি: উ. কোরিয়া

বিদেশ ডেস্ক
০৬ জানুয়ারি ২০২২, ১০:১৬আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১০:১৬

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, এই বছরের প্রথম বড় কোনও পরীক্ষায় বুধবার ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। কেসিএনএ জানিয়েছে, এটি সাতশ’ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হেনেছে।

বিবিসির খবরে বলা হয়েছে, এনিয়ে দ্বিতীয়বারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। শব্দের চেয়ে পাঁচগুণ দ্রুত ছোটা এই ক্ষেপণাস্ত্রটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে দীর্ঘ সময় শত্রুর নজরদারি এড়াতে সক্ষম।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পিয়ংইয়ংয়ের প্রতিরক্ষা সক্ষমতা জোরালো করার প্রতিশ্রুতি দেওয়ার পর ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হলো। নববর্ষে দেওয়া এক ভাষণে কিম জং উন বলেন, পিয়ংইয়ং প্রতিরক্ষা সক্ষমতা জোরালো করা অব্যাহত রাখবে কেননা কোরীয় উপত্যকার সামরিক পরিবেশ ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা স্থবির হয়ে পড়ায় গত বছর বিভিন্ন ধরণের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ঘটাতে চাওয়া অল্প কয়েকটি দেশের একটি উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও চীনও এই অস্ত্রের উন্নয়ন ঘটাতে চায়।

উত্তর কোরিয়ার সর্বশেষ এই পরীক্ষা সর্বপ্রথম বুধবার ভোরে শনাক্ত করে জাপানের কোস্ট গার্ড। পরে সিউলের প্রতিরক্ষা কর্তৃপক্ষ এই উৎক্ষেপণের কথা নিশ্চিত করে।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম