কাজাখস্তান সংকট: বিক্ষোভে আটক পাঁচ সহস্রাধিক

বিদেশ ডেস্ক
০৯ জানুয়ারি ২০২২, ১৭:১৬আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৭:১৬

মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে সাম্প্রতিক সহিংস ঘটনায় নিরাপত্তা বাহিনীর হাতে এ পর্যন্ত আটক হয়েছেন পাঁচ হাজারের বেশি মানুষ। রবিবার বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত সপ্তাহ থেকে শুরু হওয়া আন্দোলনে ৫ হাজার ১৩৫ জনকে বন্দি করা হয়েছে। এখবর জানিয়েছে তুর্কিভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

আগ্নেয়াস্ত্র, মোবাইল ফোনসহ বিপুল অর্থ চুরি করে দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে প্রায় ৩০০ জনকে আটক করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, জনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘাতে আহত হন তেরশোর বেশি নিরাপত্তা সদস্য।

জ্বালানির বৃদ্ধির প্রতিবাদে গত গেলো রবিবার থেকে কাজাখস্তানে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আন্দোলনকারী আলমাতি শহরের মেয়রের কার্যলয়ের পাশাপাশি অনেক সরকারি স্থাপনা ও দোকানপাটে আগুন দেয় বিক্ষুব্ধরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির প্রেসিডেন্টের অনুরোধে অবস্থান নিয়েছে রাশিয়ার সেনাা।

দেশের শান্তি ফেরানো ও নিরাপত্তা বজায় রাখতে অভিযান অব্যাহত রেখেছে বিশেষ বাহিনী। আলমাতি শহরে স্থিতিশীলতা বজায় আছে। অজ্ঞাত হামলাকারীদের দ্বারা জব্দ হওয়া সব সরকারি স্থাপনা পুনরুদ্ধার করার দাবি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

/এলকে/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম