পরিস্থিতি স্থিতিশীল হয়ে আসছে: কাজাখস্তান

বিদেশ ডেস্ক 
০৯ জানুয়ারি ২০২২, ২৩:৫২আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ২৩:৫২

কাজাখস্তানের পরিস্থিতি স্থিতিশীল হয়ে আসছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পাহারা দিচ্ছে রাশিয়ার নেতৃত্বাধীন সামরিক জোটের সদস্যরা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

রবিবার কর্মকর্তারা জানিয়েছেন, স্বাধীনতার ৩০ বছরের মধ্যে রাজনৈতিক অস্থিরতার সবচেয়ে ভয়াবহ রূপ প্রত্যক্ষ করেছে কাজাখস্তান। তবে পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক হয়ে আসছে।

নিরাপত্তা কর্মকর্তারা প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভিনকে এক ব্রিফিংয়ে বলেছেন যে, তারা রাশিয়া ও চীনের সীমান্তবর্তী এলাকায় ক্লিন আপ অপারেশন চালিয়ে যাচ্ছেন।

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বৃদ্ধির বিরুদ্ধে গত সপ্তাহে কাজাখস্তানজুড়ে ব্যাপক বিক্ষোভ তৈরি হয়। বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে দেশটিতে। ৯ জানুয়ারি রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত এক সপ্তাহের বিক্ষোভে সারা দেশে ১৬৪ জন নিহত হয়েছে। তবে সরকারি পরিসংখ্যানে শুধু বেসামরিক নাকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিহত সদস্যরাও অন্তর্ভুক্ত রয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটির বৃহত্তম শহর আলমাটিতে নিহত হয়েছেন ১০৩ জন। সেখানে বিক্ষোভকারীরা সরকারি ভবন দখল এবং কয়েকটিতে অগ্নিসংযোগ করেছে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম