৬ দিনের ব্যবধানে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র ছুড়লো উ. কোরিয়া

বিদেশ ডেস্ক
১১ জানুয়ারি ২০২২, ১০:২৭আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১০:২৭

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর দাবির ছয় দিনের মাথায় আরেকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় ৭টা ২৭ মিনিটে ওই ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে তারা। জাপানের কোস্ট গার্ডও ওই উৎক্ষেপণের কথা জানিয়ে বলেছে উত্তর কোরিয়া ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের মতো বস্তু ছুড়েছে।

ছয়টি দেশ উত্তর কোরিয়াকে উস্কানিমূলক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিবৃতি দেওয়ার কয়েক দিনের মধ্যে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হলো।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) বলেন, ‘আমাদের সেনাবাহিনী উত্তর কোরিয়ার ছোড়া সন্দেহভাজন ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এটি ভূমি থেকে পূর্ব সাগরে ছোড়া হয়েছে।’ তিনি জানান দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা কর্তৃপক্ষ এবং যুক্তরাষ্ট্র বিস্তারিত বিশ্লেষণ প্রক্রিয়া চালাচ্ছে।

সাম্প্রতিক এই উৎক্ষেপণ উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রতিশ্রুতির প্রতিফলন। ডিসেম্বরে এক জরুরি বৈঠকে তিনি ২০২২ সালের প্রতিরক্ষা অগ্রাধিকার চূড়ান্ত করেন। ওই অগ্রাধিকারের অংশ হিসেবেই এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

সোমবার জাতিসংঘের মার্কিন দূতাবাস, ফ্রান্স, আয়ারল্যান্ড, জাপান, যুক্তরাজ্য এবং আলবেনিয়া এক যৌথ বিবৃতিতে গত সপ্তাহে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানান। জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেন, ‘এসব কার্যক্রম ভুল হিসাব এবং উত্তেজনা বাড়ার ঝুঁকি বৃদ্ধি করে এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর মারাত্মক হুমকি তৈরি করে।’

করোনাভাইরাস জনিত বিধিনিষেধের কারণে অর্থনীতি মারাত্মক আক্রান্ত হওয়ায় উত্তর কোরিয়ায় খাদ্য সংকট তীব্র হয়ে উঠেছে। এরই মধ্যে ক্ষেপণাস্ত্র ছুড়লো দেশটি।

ক্ষমতাসীন দলের বার্ষিক বৈঠকে কিম জং উন বলেন, তার দেশ জীবন ও মৃত্যুর সংগ্রামে রয়েছে। তিনি আরও বলেন, এই বছরের লক্ষ্যের মধ্যে রয়েছে উন্নয়ন বৃদ্ধি এবং মানুষের জীবনমানের উন্নয়ন।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম