২ দিনের মধ্যে রুশ নেতৃত্বাধীন সেনাদের প্রত্যাহার শুরু হবে: কাজাখ প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
১১ জানুয়ারি ২০২২, ১৬:৪৫আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৬:৪৫

দুই দিনের মধ্যে রাশিয়ার নেতৃত্বাধীন জোটের সেনারা মধ্য এশীয় দেশ কাজাখস্তান ছেড়ে যাবে। মঙ্গলবার কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ একথা বলেছেন। সরকারবিরোধী বড়ধরনের বিক্ষোভের পর রাশিয়ার নেতৃত্বাধীন সামরিক জোটের সেনাদের মোতায়েন করা হয়েছিল স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য।

কাজাখ প্রেসিডেন্ট দেশটির পার্লামেন্টে জানিয়েছেন, সরকারি কর্মকর্তা আলিখান স্মাইলভকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিচ্ছেন। এছাড়া তিনি সম্পদের বৈষম্য কমানো, খনি খাতে কর বৃদ্ধি ও রাষ্ট্রীয় কেনাকাটায় অনিয়ম দূর করার বিষয়েও কথা বলেছেন।

৬৮ বছর বয়সী তোকায়েভ গত সপ্তাহে বিক্ষোভ দমনে মস্কোর নেতৃত্বাধীন কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন (সিএসটিও)-এর সহযোগিতা চান। তার অনুরোধে জোটের পক্ষ থেকে সেনা মোতায়েন করা হয়। পরে তিনি দাবি করেছেন, এই বিক্ষোভ ছিল একটি অভ্যুত্থান চেষ্টা।

সোমবার তোকায়েভ বলেছিলেন, সিএসটিও মিশনের পক্ষ থেকে কাজাখস্তানে ২০৩০ সেনা ও ২৫০ সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়।

কাজাখ পার্লামেন্টকে প্রেসিডেন্ট বলেন, সিএসটিও-এর শান্তি মিশনের লক্ষ্য অর্জন হয়েছে। দুই দিনের মধ্যে তাদের প্রত্যাহার শুরু হবে।  পুরো প্রত্যাহার সম্পন্ন হতে দশদিনের বেশি লাগবে না। সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের