নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি উ. কোরিয়ার

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০২২, ১০:২৭আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১০:২৭

নতুন একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি করেছে উত্তর কোরিয়া। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে মঙ্গলবার এই পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন দেশটির নেতা কিম জং উন। ক্ষেপণাস্ত্রটি এক হাজার কিলোমিটার দূরে নির্ভুলভাবে আঘাত হেনেছে বলে দাবি তাদের।

এনিয়ে তৃতীয়বারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানালো উত্তর কোরিয়া। শব্দের চেয়ে পাঁচগুণ দ্রুত ছোটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে বেশি সময় শত্রুর চোখ ফাঁকি দিতে পারে।

এর মধ্যে দুইটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে এক সপ্তাহের মধ্যে। নববর্ষের ভাষণে কিম জং উন পিয়ংইয়ংয়ের প্রতিরক্ষা জোরালো করার প্রতিশ্রুতি দেওয়ার পরই এই পরীক্ষা চালানো হয়।

মঙ্গলবারের পরীক্ষাটি শনাক্ত করে দক্ষিণ কোরিয়া এবং জাপান। দেশ দুইটি জানায় ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়া থেকে সমুদ্রে ছোড়া হয়েছে। পরে কেসিএনএ জানায় এটি ছিল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র।

এর আগে গত ৫ জানুয়ারি একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফলতার দাবি করে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশ এই পরীক্ষার নিন্দা জানিয়ে উত্তর কোরিয়াকে উস্কানিমূলক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানায়।

হাইপারসনিক অস্ত্র সাধারণত ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে কম উচ্চতা দিয়ে ওড়ে। ঘণ্টায় এটি ছয় হাজার দুইশ’ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। যুক্তরাষ্ট্র ও চীনের পাশাপাশি অল্প যে কয়েকটি দেশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে তাদের অন্যতম উত্তর কোরিয়া।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম