নিষেধাজ্ঞার জবাবে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি উ. কোরিয়ার

বিদেশ ডেস্ক
১৪ জানুয়ারি ২০২২, ১৫:০৬আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১৫:০৬

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জবাবে উত্তর কোরিয়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ওয়াশিংটন যদি সংঘাতমূলক অবস্থান বজায় রাখে তবে শক্তিশালী এবং জোরালো পদক্ষেপ নেওয়া হবে। সম্প্রতি উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িতে পাঁচ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (১৪ জানুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাতে রাষ্ট্রীয় কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক উ. কোরিয়ার ওই মুখপাত্র বলেন, ইচ্ছাকৃতভাবে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রশাসন উত্তর কোরিয়াকে বিচ্ছিন্ন এবং দমিয়ে রাখার নীতিতে মগ্ন। যদি যুক্তরাষ্ট্র এই ধরনের সংঘাতমূলক অবস্থান নেয় তবে ডিপিআরকে আরও শক্তিশালী হতে বাধ্য হবে বলেও উল্লেখ করেন ওই মুখপাত্র।

উল্লেখ্য, মঙ্গলবার তৃতীয়বারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানায় পিয়ংইয়ং। শব্দের চেয়ে পাঁচগুণ দ্রুত ছোটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যলিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে বেশি সময় শত্রুর চোখ ফাঁকি দিতে পারে। এর সঙ্গে সম্পৃক্ত উত্তর কোরিয়ার পাঁচ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বাইডেন প্রশাসন।

/এলকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের