আমিরাতে নিহত ২ ভারতীয়ের পরিচয় শনাক্ত

বিদেশ ডেস্ক
১৮ জানুয়ারি ২০২২, ১৬:২২আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১৬:২২

সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি বিমানবন্দরের কাছে সোমবার হুথি বিদ্রোহীদের হামলায় নিহত দুই ভারতীয় নাগরিকের পরিচয় পাওয়া গেছে। মঙ্গলবার দেশটিতে নিযুক্ত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।

টুইটারে দেওয়া পোস্টে দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, দূতাবাসের কর্মকর্তারা নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছেন। মরদেহ অবিলম্বে দেশে পাঠাতে অ্যাডনক-সহ সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা হচ্ছে।

সোমবারের ওই হামলায় আহত ছয় জনের মধ্যে দুই জন ভারতীয় নাগরিক। তাদের অবশ্য রাতেই হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে।

এদিকে সোমবার আমিরাতে ওই হামলার একদিনের মাথায় মঙ্গলবার ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। ১৮ জানুয়ারি মঙ্গলবার ভোরে রাজধানী সানায় চালানো এ বিমান হামলায় অন্তত ১৪ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের সবাই একই ভবনের বাসিন্দা ছিলেন।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে সানায় হুথি বিদ্রোহীদের ঘাঁটিসহ বিভিন্ন অবস্থানে সৌদি সামরিক জোটের বিমান হামলার খবর নিশ্চিত করা হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি