কাজাখস্তানে নতুন বিক্ষোভের ডাক, সতর্ক নিরাপত্তা বাহিনী

বিদেশ ডেস্ক
১৯ জানুয়ারি ২০২২, ১৪:০৮আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৪:০৮

কাজাখস্তানে নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছে সরকার বিরোধীরা। আর এর জেরে দেশটির সবচেয়ে বড় শহর আলমাতির বেশ কয়েকটি সড়ক এবং মূল চত্বর ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

মধ্য এশিয়ার তেল সমৃদ্ধ দেশ কাজাখস্তানে এই মাসে সোভিয়েত পরবর্তী আমলের সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে। এই বিক্ষোভে অন্তত ২২৫ জন নিহত হয়েছে। যাদের বেশিরভাগই আলমাতি শহরে নিহত হয়।

ব্যাংকার থেকে সরকার সমালোচক হয়ে ওঠা মুখতার আবলিয়াজোভ এর নেতৃত্বাধীন একটি গ্রুপ বুধবার কাজাখস্তানের বিভিন্ন শহরে স্থানীয় সরকারি ভবনের সামনে বিক্ষোভের ডাক দিয়েছেন। বর্তমানে নির্বাসিত এই নেতার আহ্বানের পরই সতর্ক অবস্থান নিয়েছে নিরাপত্তা বাহিনী।

মুখতার আবলিয়াজোভ এর নেতৃত্বাধীন দল ‘ডেমোক্র্যাটিক চয়েস অব কাজাখস্তান’কে উগ্রবাদী বলে রায় দিয়েছে দেশটির একটি আদালত। আলমাতি পুলিশ বলছে, তারা সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করছে।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম