এরদোয়ানকে ‘ষাঁড়’ বলায় নারী সাংবাদিক কারাগারে

বিদেশ ডেস্ক
২৩ জানুয়ারি ২০২২, ১৩:৫৮আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৯:৩৮

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করায় দেশটির সুপরিচিত এক সাংবাদিককে আটক করেছে পুলিশ। আটককৃত নারী সাংবাদিকের নাম সেদাফ কাবাস। শনিবার এক প্রতিবেদনে  এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

শনিবার রাত ২টার দিকে সাংবাদিক কাবাসকে তার বাসা থেকে আটক করে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। তাকে আদালতে বিচারের মুখোমুখি করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। প্রেসিডেন্টকে অপমান করায় তুরস্কের আইনে ১ থেকে ৪ বছরের জেল হতে পারে তার।

সম্প্রতি টেলিভিশন এবং টুইটারে প্রেসিডেন্ট এরদোয়ানকে কটাক্ষ করে মন্তব্য করেন সাংবাদিক কাবাস। তিনি বলেন, মুকুট মাথা বুদ্ধিমান হয়, কিন্তু আমরা দেখছি তা সত্য নয়।

সাংবাদিক কাবাস আরও বলেন, ষাঁড় রাজপ্রাসাদে ঢুকলে সে রাজা হয়ে যায় না। ওই প্রাসাদ গোয়ালঘরে পরিণত হয়।

তার এমন মন্তব্যে খেপেছে এরদোয়ান প্রশাসন। এ নিয়ে প্রেসিডেন্ট এরদোয়ানের মুখপাত্র এবং দেশটির যোগাযোগ দফতরের প্রধান ফাহরেতিন আলতুন বলেছেন, প্রেসিডেন্ট কার্যালয়ের সম্মান আমাদের দেশের সম্মান। আমাদের প্রেসিডেন্ট এবং তার কার্যালয়ের বিরুদ্ধে অপমানজনক মন্তব্যের কঠোর নিন্দা জানাচ্ছি।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘জালিম’ আখ্যা দিয়ে এরদোয়ানের ঈদের শুভেচ্ছা
হরমুজ সংকটে তুরস্কের সামনে ভাগ্য বদলের বড় সুযোগ
জন্মনিয়ন্ত্রণকে কেন ‘বিশ্বাসঘাতকতা’ বলছেন এরদোয়ান
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম