সিঙ্গাপুরের পর্যটকদের জন্য দুই দ্বীপ খুলে দিয়েছে ইন্দোনেশিয়া

বিদেশ ডেস্ক
২৪ জানুয়ারি ২০২২, ২০:৪৩আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ২০:৪৩

সিঙ্গাপুরের পর্যটকদের জন্য দেশটির কাছাকাছি অবস্থিত দুই দ্বীপ খুলে দিয়েছে ইন্দোনেশিয়া। কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

কর্মকর্তারা জানিয়েছেন, করোনার বিস্তার নিয়ন্ত্রণের জন্য পর্যটন খাতের রাশ টেনে ধরা হয়েছিল। এখন এ খাতে পুনরায় মনোযোগ দিতে চায় কর্তৃপক্ষ।

ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, সিঙ্গাপুরের নাগরিকরা দেশটি থেকে যথাক্রমে প্রায় ১৫ কিলোমিটার এবং ৩০ কিলোমিটার দূরের বাটাম ও বিনতান দ্বীপপুঞ্জ পরিদর্শনের সুযোগ পাবে। তবে এজন্য তাদের করোনাভাইরাসের টিকা নেওয়া থাকতে হবে।

করোনা মহামারির আগে অবকাশ যাপনের জন্য দ্বীপ দুইটি সিঙ্গাপুরের বাসিন্দাদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল।

গত অক্টোবরে বিদেশি পর্যটকদের জন্য বিখ্যাত পর্যটন গন্তব্য বালি দ্বীপ খুলে দেয় ইন্দোনেশিয়া। এর ধারাবাহিকতায় এবার সিঙ্গাপুর সংলগ্ন দুই দ্বীপ খুলে দেওয়ার ঘোষণা এলো।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম