সুতার ওপর ঝুলছে আফগানিস্তান: জাতিসংঘ প্রধান

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০২২, ১১:৫৭আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১১:৫৭

নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, আফগানিস্তান সুতার ওপর ঝুলছে। তালেবান শাসিত দেশটিতে মানবিক কর্মকাণ্ড চালাতে প্রয়োজনীয় লেনদেন চালিয়ে যাওয়ার অনুমতি দিতে দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়াও বুধবার তিনি ‘জীবন রক্ষাকারী’ সহায়তা কার্যক্রমের ওপর থেকে যেকোনও শর্ত এবং বিধিনিষেধ প্রত্যাহারেরও তাগিদ দিয়েছেন।

জাতিসংঘ প্রধান জানান আফগানিস্তানে লাখ লাখ মানুষ চরম ক্ষুধার্ত, শিক্ষা এবং সামাজিক সেবা বিপর্যয়ের দ্বারপ্রান্তে রয়েছে। এর সঙ্গে অর্থ সংকটের কারণে ত্রাণের প্রয়োজন এমন মানুষের কাছে পৌঁছাতে জাতিসংঘ এবং ত্রাণ দানকারী গ্রুপগুলোর সক্ষমতা কমেছে।

১৫ সদস্যের নিরাপত্তা কাউন্সিলকে অ্যান্তনিও গুতেরেস বলেন, ‘আমাদের আর্থিক প্রতিষ্ঠান এবং বাণিজ্যিক সহযোগীদের আশ্বস্ত করা দরকার যে, তারা মানবিক কার্যক্রম পরিচালনাকারীদের সঙ্গে নিষেধাজ্ঞা ভঙ্গের ভয় ছাড়াই কাজ চালিয়ে যেতে পারে।’

আফগান কেন্দ্রীয় ব্যাংকের প্রায় নয় হাজা পাঁচশ’ কোটি ডলার বিদেশে আটকে রয়েছে। এছাড়া গত আগস্টে তালেবান দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর আন্তর্জাতিক উন্নয়ন সহায়তাও তলানিতে পৌছেছে। দাতারা নিশ্চয়তা চায় যে, মানবিক সহায়তার অর্থ থেকে তালেবান সুবিধা পাবে না।

নিরাপত্তা পরিষদে জাতিসংঘের আফগান বিষয়ক বিশেষ দূত ডেবোরাহ লিয়নস বলেন, ‘ভয় দেখানো এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধা দেখানো কমে যাওয়ার বেশ কিছু প্রমাণ স্পষ্ট হচ্ছে। এতে ইঙি্গত পাওয়া যাচ্ছে যে, কর্তৃত্ব সংহত হলে সরকার হয়তো ভয় দেখিয়ে জনগণকে নিয়ন্ত্রণ করতে চাইবে।’

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম