পাকিস্তানের নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলা, ১০ সেনা নিহত

বিদেশ ডেস্ক
২৮ জানুয়ারি ২০২২, ১৭:১৪আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১৭:২৪

সামরিক নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের ১০ সেনা নিহত হয়েছেন। পাকিস্তানের সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে মঙ্গলবার হামলার ঘটনাটি ঘটে।

বৃহস্পতিবার সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, গত মঙ্গলবার রাতে ইরান সীমান্তবর্তী কেচ এলাকায় নিরাপত্তা চৌকিতে হঠাৎ হামলা চালায় অজ্ঞাত সন্ত্রাসীরা। ‘সন্ত্রাসীদের সঙ্গে প্রচণ্ড গুলি বিনিময় হয়। এতে এক সন্ত্রাসীসহ বেশ কয়েকজন আহত হয়েছে। তবে সন্ত্রাসীদের প্রতিহত করতে গিয়ে ১০ সেনা শহীদ হয়েছেন’।

পাকিস্তানের সেনাবাহিনীর প্রেস উইং জানিয়েছে, এ ঘটনায় তিন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। হামলার দায় এখনও স্বীকার করেনি কোনও গোষ্ঠী। এর আগে গত ২৪ ডিসেম্বর একই এলাকার একটি নিরাপত্তা চৌকিতে হামলায় দুই সেনা প্রাণ হারান। এমন হালায় উদ্বেগ বাড়ছে ওই এলাকায়। তবে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে পাকিস্তানের সেনাবাহিনী। সূত্র: আল জাজিরা।

/এলকে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম